shono
Advertisement
MS Dhoni

আর বলা যাবে না 'থালা ফর আ রিজন'! ৭ নম্বর জার্সির মায়া ছাড়ছেন ধোনি? ভাইরাল পোস্টে তুঙ্গে জল্পনা

আইপিএলের আগে সোশাল মিডিয়ায় নিজেই জল্পনা উসকে দিলেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি। ধোনিকে ৭ নম্বর জার্সি ছাড়া কল্পনাই করা যায় না। কিন্তু তাঁর সাম্প্রতিক পোস্ট নিয়ে কিছুটা উদ্বিগ্ন ভক্তরা।
Published By: Arpan DasPosted: 10:41 AM Mar 18, 2026Updated: 10:41 AM Mar 18, 2026

জার্সি নম্বর বদলাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? ৭ নয়, এবার কি ৮ নম্বর জার্সি পরে নামবেন মাহি? আইপিএলের আগে সোশাল মিডিয়ায় নিজেই জল্পনা উসকে দিলেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি। ধোনিকে ৭ নম্বর জার্সি ছাড়া কল্পনাই করা যায় না। কিন্তু তাঁর সাম্প্রতিক পোস্ট নিয়ে কিছুটা উদ্বিগ্ন ভক্তরা।

Advertisement

ওই পোস্টে দেখা যায় ৭ নম্বর জার্সি সরিয়ে ৮ নম্বর জার্সি রাখছেন ধোনি। সঙ্গে লিখেছেন, 'কিছু নম্বর চিরকাল তোমার সঙ্গে থেকে যায়। যেমন আমার সঙ্গে রয়েছে ৭ নম্বর। কিন্তু এবার আমি ৭-র বদলে ৮ নম্বর পরব। কারণটা খুব তাড়াতাড়ি জানতে পারবে।' ব্যস, তারপর থেকেই জল্পনা শুরু। অনেকে মনে করছেন, ৮ নম্বর জার্সি পরে নামবেন রবীন্দ্র জাদেজাকে সম্মান জানাতে। সিএসকে'তে দীর্ঘদিন খেলার পর জাদেজা এবার রাজস্থানের হয়ে থামবেন। চেন্নাইয়ে থাকাকালীন তিনি ৮ নম্বর পরতেন।

আবার অনেকের মতে ধোনি আরও একটি মরশুম খেলতে পারতেন। জার্সি নম্বরের সঙ্গে এক জুড়ে সেটাই বোঝাতে চাইছেন। তবে সম্ভবত এটা বিজ্ঞাপনী প্রচার। ফেসবুকে ধোনি সাধারণত বিজ্ঞাপনী প্রচারই করেন। তাছাড়া এই পোস্টটি করেছেন নীল জার্সি নিয়ে। ভারতীয় দল থেকে ধোনি বহু আগে অবসর নিয়েছেন। আর সিএসকে নিয়ে পোস্ট হলে তা হলুদ জার্সিতে হত। সত্যিটা কী সেটা তো সময়ই বলে দেবে।

উল্লেখ্য, ধোনিকে সম্মান জানাতে ২০২৩ সালে ৭ নম্বর জার্সি অবসরে পাঠায় বিসিসিআই। আর ধোনিকে ৭ নম্বর জার্সি ছাড়া ভাবা যায় না। ভারতের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল হয়েছিল ‘থালা ফর আ রিজন’। কেন? কারণ ভারত ম্যাচ জিতেছিল ৭ রানে। আর দু’দলেরই পড়েছিল ৭টি করে উইকেট। ৭ সংখ্যার সঙ্গে কোনও কিছুর যোগাযোগ পেলেই ভক্তরা ‘থালা ফর আ রিজন’ ধ্বনি তোলেন। সেটা কি এবার বন্ধ হতে চলল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement