shono
Advertisement

Breaking News

Rahul Dravid

ভারতের জার্সিতে দ্রাবিড়পুত্রর ব্যাটে ঝড়, ৫৭৫ সিঁড়ি পেরিয়ে মন্দিরে রাহুলের পুজোর পরই সাফল্য!

ভারতীয় ক্রিকেটে ফিরছে দ্রাবিড় যুগ?
Published By: Arpan DasPosted: 08:38 PM Jul 06, 2026Updated: 09:04 PM Jul 06, 2026

ভারতীয় ক্রিকেটে ফিরছে দ্রাবিড় যুগ? না, রাহুল দ্রাবিড় নন। এবার তাঁর ছেলের ব্যাটে উঠল। অন্বয় দ্রাবিড়ের ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান তুলল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। তবে শেষ পর্যন্ত ভারত জিততে পারেননি। সেটা ছাপিয়েও চর্চায় ১৭ বছর বয়সি অন্বয়ের ৬৭ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস।

Advertisement

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। যেখানে সেঞ্চুরি করেছিল বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগও পেয়ে গিয়েছে। তবে বিসিসিআইয়ের নিয়ম হচ্ছে, একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেললে দ্বিতীয়বার খেলা যায় না। তাই ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্ম খোঁজা হচ্ছে। সেখানেই নাম আসবে দ্রাবিড়ের উইকেটকিপার-ব্যাটার ছোট ছেলের। উল্লেখ্য, বড়ছেলে সমিতও অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন।

শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। কিন্তু শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। একটা সময় ৪ উইকেট হারিয়ে রান ছিল ৮১। সেখান থেকে টিম ইন্ডিয়ার ইনিংসকে শক্ত জমিতে দাঁড় করান অন্বয় ও অর্জুন রাজপুত। দ্রাবিড়পুত্র ৬৭ বলে ৮৭ রান করেন। ৯টি চারের সঙ্গে ১টি ছক্কাও হাঁকান ১৭ বছর বয়সি ক্রিকেটার। অনেকেই মনে করছেন, বাবার মতোই বিপদকালে ইনিংস তৈরির কাজ করেছেন অন্বয়। অন্যদিকে অর্জুন ৮১ বলে ৭৬ রান করেন। শেষ পর্যন্ত ভারত ২৮৫ রান তোলে।

অন্বয়ের এই ইনিংস দেখে অনেকে স্মরণ করছেন রাহুল দ্রাবিড়ের তীর্থযাত্রার কথা। দু'দিন আগে রাহুল ও তাঁর স্ত্রী বিজেতা গঙ্গাবতী তালুকের অঞ্জনাদ্রি মন্দিরে যান। ৫৭৫টি সিঁড়ি টপকে পুজো দেন দু'জনে। এই তীর্থস্থান হনুমানজির জন্মস্থান বলে প্রচলিত। এর আগে হাম্পির যন্ত্রোদ্ধারক মন্দির পরিদর্শন করেছিলেন। এছাড়া তাঁরা বিরূপাক্ষ মন্দিরেও গিয়েছিলেন। তারপরই চোখ ধাঁধানো ইনিংস অন্বয়ের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement