shono
Advertisement

সৌরভের হস্তক্ষেপেই দলীপ ট্রফি আয়োজনে রাজি বিসিসিআই

এর আগে সময়ের অভাবে এই টুর্নামেন্টটি আয়োজন না করার কথা জানিয়েছিল বোর্ড। The post সৌরভের হস্তক্ষেপেই দলীপ ট্রফি আয়োজনে রাজি বিসিসিআই appeared first on Sangbad Pratidin.
Posted: 06:03 PM Aug 30, 2017Updated: 07:15 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের ম্যাচ রয়েছে। তাই চলতি মরশুমে আয়োজিত হবে না ঐতিহ্যশালী দলীপ ট্রফি। কয়েকদিন আগেই ক্রিকেট মরশুমের সূচি প্রকাশ করে একথা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেষ পর্যন্ত অবশ্য সেই অবস্থান থেকে সরতে বাধ্য হল বিসিসিআই। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বোর্ডের টেকনিক্যাল কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাঠানো মেলের পরেই এমন সিদ্ধান্ত নিল বোর্ড।

Advertisement

[জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর ধ্যানচাঁদকে স্মরণ শেহবাগের]

জানা গিয়েছে, গত মঙ্গলবারই বোর্ডের ক্রিকেট অপারেশন ম্যানেজার এম ভি শ্রীধরকে একটি মেল করেন সৌরভ। কেন দলীপ ট্রফি আয়োজিত হবে না, এই প্রশ্ন করেন তিনি। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘টেকনিক্যাল কমিটির বৈঠকে ঠিক হয়েছিল চলতি মরশুমে দলীপ ট্রফি আয়োজন করা হবে। কিন্তু বোর্ডের সূচি প্রকাশের পর দেখা যায়, টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে না। এই প্রসঙ্গে আমি শ্রীধরকে মেল পাঠিয়েছি। তিনি আপাতত অসুস্থ। আশা করি সুস্থ হওয়ার পর এ ব্যাপারে তিনি আমাকে বিস্তারিত জানাবেন।’ এরপরই অবশ্য বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয় চলতি মরশুমেই দলীপ ট্রফি অনুষ্ঠিত হবে।

[প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে তাক লাগালেন শাকিবরা]

এরপরই বোর্ডের প্রশাসক কমিটির অন্যতম সদস্য দিয়ানা এদুলজি একটি বিবৃতি দিয়ে জানান, ‘টুর্নামেন্টটি হবে। তবে কবে কোথায় টুর্নামেন্টটি খেলা হবে তা নিয়ে পরে আলোচনা করা হবে। বিসিসিআইকে আমরা জানিয়েছি, দলীপ ট্রফি যেন কোনওভাবেই বন্ধ না করা হয়। এটি খুবই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। চলতি মরশুমেই সেটির আয়োজন করা হবে।’ এর আগে গত জুলাই মাসেই কলকাতায় টেকনিক্যাল কমিটির সভায় ঠিক হয় প্রত্যেক মরশুমের মতোই এবারও দলীপ ট্রফি অনুষ্ঠিত হবে। এমনকী গত মরশুমের মতোই গোলাপি বলে ম্যাচগুলি হবে, সেটাও ঠিক করা হয়। কিন্তু এরপরই বোর্ড প্রকাশিত সূচিতে দেখা যায় সেখানে দলীপ ট্রফির জন্য কোনও নির্ধারিত সময় রাখা হয়নি। একথা জানার পরই বিভিন্ন মহলে সমালোচনাও শুরু হয়ে যায়।

[৩০০তম ম্যাচে নামার আগে তারুণ্যে ফুটছেন ধোনি]

The post সৌরভের হস্তক্ষেপেই দলীপ ট্রফি আয়োজনে রাজি বিসিসিআই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার