shono
Advertisement
Javon Searles

ফের ক্রিকেট মাঠে বড়সড় গড়াপেটা! এবার প্রাক্তন কেকেআর তারকাকে সাসপেন্ড করল আইসিসি

আইপিএলের কুখ্যাত ফিক্সিং কাণ্ড এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে টাটকা।
Published By: Subhajit MandalPosted: 07:25 PM Mar 12, 2026Updated: 08:31 PM Mar 12, 2026

আইপিএলের কুখ্যাত ফিক্সিং কাণ্ড এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে টাটকা। ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত হতে হয়েছিল শ্রীসন্থ-সহ একাধিক তারকাকে। তারপরও মাঝে মাঝেই বিভিন্ন দেশের ঘরোয়া লিগে গড়াপেটার অভিযোগ ওঠে। সেই তালিকায় এবার নবতম সংযোজন ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের দুর্নীতি। যাতে জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে সাসপেন্ড হলেন কেকেআরে খেলে যাওয়া তারকা।

Advertisement

অভিযোগ, বার্বাডোজের ঘরোয়া বিম-১০ প্রতিযোগিতার ২০২৩-২৪ সংস্করণে বড়সড় দুর্নীতি হয়েছে। তাতে যুক্ত ছিলেন প্রাক্তন নাইট তারকা জেভন সিয়ার্লেস। তাঁর বিরুদ্ধে গড়াপেটায় যুক্ত থাকা, মদত দেওয়া, ফলাফলে প্রভাব ফেলার মতো অভিযোগ রয়েছে। এমনকী, বিম-১০ এর ফ্র্যাঞ্চাইজি টাইটান্সের কর্ণধার ও এক শীর্ষকর্তার বিরুদ্ধেও একই রকমভাবে গড়াপেটার অভিযোগ উঠেছে। টাইটান্স দলের মালিক চিত্তরঞ্জন রাঠোর এবং দলের কর্তা ট্রেভন গ্রিফিথকেও সব ধরনের ক্রিকেট থেকে সাসপেন্ড করা হয়েছে।

নাইট জার্সিতে জেভন সিয়ার্লেস।

তিনজনকেই জানানো হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। সেটা করতে পারলে শাস্তি প্রত্যাহার হবে। নাহলে আজীবন নির্বাসিত থাকতে হবে। আসলে এই বিম ১০ প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরেই নজর ছিল আইসিসির। তাতে আগেও গড়াপেটার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ওই প্রতিযোগিতায় গড়াপেটার অভিযোগে আগেই আমেরিকার ব্যাটার অ্যারন জোন্স নির্বাসিত হয়েছেন।

এই জেভন সিয়ার্লেস নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ২০১৮ সালে তিনি কেকেআরের হয়ে চারটি ম্যাচ খেলেন। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে পাঁচ বছর খেলেছেন সিয়ার্লেস। ৩৯ বছর বয়সি ওই তারকাকে এবার নির্বাসিত হতে হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement