shono
Advertisement
FIFA World Cup 2026

বিশ্বকাপের মঞ্চ দাপালেন 'ভারতীয়', অভিষেক নিশানের, তুরস্ককে হারিয়ে চমকে দিল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে নেমেই অঘটন ঘটিয়েছে অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষ তুরস্ককে ২-০ হারিয়ে দিয়েছে তারা। অজিদের এই জয়ের মধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীরা আলোচনা করছেন বিশেষ এক ফুটবলারকে নিয়ে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:56 PM Jun 14, 2026Updated: 07:04 PM Jun 14, 2026

বিশ্বকাপে (FIFA World Cup 2026) নেমেই অঘটন ঘটিয়েছে অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষ তুরস্ককে ২-০ হারিয়ে দিয়েছে তারা। অজিদের এই জয়ের মধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীরা আলোচনা করছেন বিশেষ এক ফুটবলারকে নিয়ে। তাঁর নাম নিশান ভেলুপিল্লাই। ভারতীয় বংশোদ্ভুত নিশান এদিন খেলতে নামলেন বিশ্বকাপের মঞ্চে। এই নিয়ে দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলতে নামলেন এমন কেউ, যাঁর রক্তে বইছে ভারত।

Advertisement

২০ বছর আগে জার্মানিতে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন বিকাশ ধোরাসু নামের এক মিডফিল্ডার। গায়ে ফ্রান্সের নীল জার্সি থাকলেও তাঁর রক্তে মিশে ছিল ভারত। আসলে বিকাশের পূর্বপুরুষরা ছিলেন অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামের বাসিন্দা। এতদিন তিনিই ছিলেন বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে ভারতের একমাত্র ‘প্রতিনিধি’ ফুটবলার। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন নিশান। তাঁর বাবা শ্রীলঙ্কান-তামিল, মা অ্যাংলো-ইন্ডিয়ান। অজি ঘরোয়া ফুটবলে যথেষ্ট পরিচিত মুখ। মেলবোর্ন ভিকট্রির হয়ে ‘এ’ লিগে শতাধিক ম্যাচ খেলে ফেলেছেন ২৫ বছরের এই উইঙ্গার।

২০২৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন নিশান। বছর দু’য়েক ধরে জাতীয় দলে নিয়মিত খেলছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে চিন, ইন্দোনেশিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে গোলও করেছেন অস্ট্রেলিয়ার হয়ে। যোগ্যতা অর্জন পর্বের পর এবার বিশ্বকাপের মঞ্চে তাঁর আবির্ভাব। রবিবার সকালে তুরস্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে অবশ্য ছিলেন না নিশান। ৬১ মিনিটে মাঠে নামেন তিনি। তবে এদিন তিনি মূলত খেলেছেন রক্ষণেই। তিনি মাঠে নামার পর অবশ্য এসেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোলটি। প্রসঙ্গত, এবার বিশ্বকাপে চারটে দেশের স্কোয়াডে একজন করে এমন ফুটবলার আছেন, যাঁদের আত্মীয়তা রয়েছে ভারতের সঙ্গেও। তাঁদের মধ্যে অন্য়তম নিশান। 

২৪ বছর পর বিশ্বকাপে এবার খেলতে নেমেছে তুরস্ক। বেশ শক্তিশালী দল হিসাবেই তাদের দেখছিল ফুটবলবিশ্ব। খাতায়কলমে তাদের এগিয়েও রাখা হয়েছিল। কিন্তু সেই তুরস্ককেই হারিয়ে দিল অস্ট্রেলিয়া। ম্যাচজুড়ে তুর্কি ব্রিগেড যথেষ্ট দাপট দেখিয়েছে। গোলমুখী ২৮টি শট মেরেছে। কিন্তু একটাও গোল আসেনি। প্রথম ম্যাচ ২-০ জিতে নকআউটের দৌড়ে অনেকখানি এগিয়ে রইল অজি ব্রিগেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement