shono
Advertisement
India ODI

আইপিএল শেষ হতেই নীল জার্সিতে 'রো-কো', কবে কোথায় সিরিজ খেলবে মেন ইন ব্লু?

জাতীয় দলের জার্সিতে তাঁরা শেষবার একসঙ্গে খেলেছিলেন চলতি বছর জানুয়ারি মাসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচের ঠিক পাঁচ মাস পর আবারও নীল জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
Published By: Anwesha AdhikaryPosted: 01:11 PM Mar 02, 2026Updated: 01:13 PM Mar 02, 2026

আইপিএলের দিনকয়েক পরেই ফের একসঙ্গে মাঠে ফিরতে চলেছে 'রো-কো'। জাতীয় দলের জার্সিতে তাঁরা শেষবার একসঙ্গে খেলেছিলেন চলতি বছর জানুয়ারি মাসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচের ঠিক পাঁচ মাস পর আবারও নীল জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন তাঁরা। তার আগে রয়েছে একটি টেস্টও।

Advertisement

আগামী বছর অক্টোবর এবং নভেম্বর মাসে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেটাই 'রো-কো'র লাস্ট ডান্স হতে চলেছে বলে মত ক্রিকেটদুনিয়ার। অধরা বিশ্বকাপ হাতে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ করুন হিটম্যান, সেই আশায় বুক বেঁধে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সেই বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান সিরিজ থেকেই শুরু হয়ে যাবে। সোমবার আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে বিসিসিআই। প্রথম ওয়ানডে খেলা হবে ১৪ জুন, ধরমশালায়। পরের ম্যাচদু'টি ১৭ এবং ২০ জুন, যথাক্রমে লখনউ এবং চেন্নাইয়ে খেলা হবে।

মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে আফগানিস্তান সিরিজ খেলবে ভারত। তারপর জুলাইয়ে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেখানে ৩টি ওয়ানডে আছে।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শুভমান গিলের নেতৃত্বে একটি টেস্ট খেলবে ভারত। রশিদ খানদের বিরুদ্ধে সেই ম্যাচটি খেলা হবে মুল্লনপুরে। এই প্রথমবার নিউ চণ্ডীগড়ের এই মাঠে টেস্ট খেলবে ভারতীয় দল। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আপাতত ৬ নম্বরে রয়েছে ভারত। অর্থাৎ ফাইনালে ওঠার জন্য আফগানিস্তানের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর বিশ্বকাপের আগেই খেলা হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল রোহিতের ভারতকে। চারবছর পর সেই যন্ত্রণায় মলম লাগানোর সুযোগ রয়েছে। মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে আফগানিস্তান সিরিজ খেলবে ভারত। তারপর জুলাইয়ে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেখানে ৩টি ওয়ানডে আছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের কথা রয়েছে। যা ২০২৫-র আগস্টে হওয়ার কথা ছিল। সেই সিরিজ হবে কিনা জানা নেই। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ আছে। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড ও ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধেও রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভালোরকম প্রস্তুতি নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে টিম ইন্ডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement