shono
Advertisement
PCB

বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স, পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ করে জরিমানা নকভির পিসিবি'র!

ম্যাচ হারলে কাটাছেঁড়া হবে, অনেকে বাদও পড়তে পারেন। কিন্তু তার জন্য জরিমানা? হ্যাঁ, সেটাই করছে মহসিন নকভির পাকিস্তান ক্রিকেট বোর্ড।
Published By: Arpan DasPosted: 02:41 PM Mar 02, 2026Updated: 02:41 PM Mar 02, 2026

বিশ্বকাপের সুপার এইটে উঠলেও শেষমেশ সেমিফাইনালে উঠতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে হতশ্রী পারফরম্যান্স পাকিস্তানের ক্রিকেট দলের। ম্যাচ হারলে কাটাছেঁড়া হবে, অনেকে বাদও পড়তে পারেন। কিন্তু তার জন্য জরিমানা? হ্যাঁ, সেটাই করছে মহসিন নকভির পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে খারাপ খেলার জন্য মোটা টাকা জরিমানা দিতে হবে সলমন আলি আঘাদের।

Advertisement

গ্রুপ পর্বে ৪টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছিল পাকিস্তান। হেরেছিল ভারতের কাছে। এই ম্যাচের আগে যে 'বয়কট' নাটক চলছিল, তাতে পাকিস্তানের কাছে 'সম্মানের' ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ম্যাচে জিততে পারেননি বাবর আজমরা। তারপর সুপার এইটে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ হাতছাড়া করে। আর শেষ ম্যাচে সাহিবজাদা ফারহানরা শ্রীলঙ্কাকে হারালেও নেট রান রেটে সেমিফাইনালে যেতে পারেনি।

এবার জানা যাচ্ছে, এই ব্যর্থতার জন্য মোটা টাকা গচ্চা দিতে হবে শাহিন শাহ আফ্রিদিদের। প্রত্যেক ক্রিকেটারকে পাক মুদ্রায় ৫ মিলিয়ন জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৬.২৮ লক্ষ টাকা। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সূর্যকুমারদের বিরুদ্ধে হারের পরই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নকভি পরিচালিত পিসিবি। তবু বোর্ড কর্তারা অপেক্ষা করছিলেন যদি সলমনরা সেমিফাইনালে যেতে পারে। কিন্তু সেটা নাহয় জরিমানা দিতেই হবে পাক দলকে।

আসলে নকভি তো শুধু পাক বোর্ডের প্রধান নন, তিনি পাকিস্তানের মন্ত্রীও। ফলে তাঁর প্রতিটি পদক্ষেপের সঙ্গে রাজনীতি জড়িয়ে থাকে। ভারত-বিদ্বেষের হাওয়া বইলে তাঁর রাজনৈতিক জীবনের সুবিধা। যার প্রভাব পড়েছিল এশিয়া কাপে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অযথা বয়কট নাটক করেছে। এতে বরং চাপে পড়েছেন সলমন আলি আঘারা। বাইশ গজে যেমন তাঁদের চাপ সামলাতে হয়েছে, তেমনই বাইরের রাজনীতিরও শিকার তারা। ভারতের বিরুদ্ধে হারের পর নকভি 'বকা' দিয়েছিলেন ক্রিকেটারদের। এবার জরিমানা গুনতে হবে পাক দলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement