shono
Advertisement
Ayush Mhatre

সিএসকে'র হারের মাঝেও উজ্জ্বল আয়ুষ, গড়লেন সর্বকনিষ্ঠ হিসাবে নজির

টানা দু'ম্যাচ হেরে বেশ কিছুটা কোণঠাসা চেন্নাই সুপার কিংস। তবে এর মাঝেও উজ্জ্বল ১৮ বছরের তরুণ আয়ুষ মাত্রে। শ্রেয়স আইয়ারদের দলের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 02:41 PM Apr 04, 2026Updated: 06:35 PM Apr 04, 2026

প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হার। দ্বিতীয় ম্যাচে দু'শোর উপর রান করে পাঞ্জাবের কাছে হারতে হয়েছে ধোনিহীন চেন্নাইকে। টানা দু'ম্যাচ হেরে বেশ কিছুটা কোণঠাসা চেন্নাই সুপার কিংস। তবে এর মাঝেও উজ্জ্বল ১৮ বছরের তরুণ আয়ুষ মাত্রে। শ্রেয়স আইয়ারদের দলের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তিনি।

Advertisement

চিপক স্টেডিয়ামে ঝড় তোলেন আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। ৪৩ বলে করে যান ৭৩। ৬টা বাউন্ডারি, ৫টি ছক্কা মারেন তিনি। ২৯ বলে হাফসেঞ্চুরি করেন আয়ুষ। তাঁর ইনিংসে ভর করেই স্কোর বোর্ডে ২০৯ তোলে চেন্নাই। একই সঙ্গে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসাবে নজির গড়েন তিনি। কী সেই রেকর্ড? চিপক স্টেডিয়ামে সর্বকনিষ্ঠ হিসাবে হাফসেঞ্চুরির রেকর্ড এখন তাঁর দখলে। এর আগে রেকর্ডটি ছিল সুরেশ রায়ানার নামে।

রায়ানা ২১ বছর ১৪৮ দিন বয়সে চিপকে হাফসেঞ্চুরি করেছিলেন। আর এবার একই ভেন্যুতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮ বছর ২৬১ দিন বয়সে হাফসেঞ্চুরি করে রায়নাকে ছাপিয়ে গেলেন আয়ুষ। তাছাড়াও আইপিএলে ১৯ বছরের আগে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন তিনি। এখনও পর্যন্ত তাঁর নামের পাশে দু'টি হাফসেঞ্চুরি। গত মরশুমে তিনি ১৭ বছর ২৯১ দিনের বয়সে হাফসেঞ্চুরি করেছিলেন। তবে এই তালিকায় সবার উপরে বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সে তার নামের পাশে তিনটি হাফসেঞ্চুরি।

ইতিমধ্যেই আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে সিএসকে-র হাফসেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার আয়ুষ। গত আইপিএলেই মাইলফলকটি অর্জন করেন। গত মরশুমে তাঁকে বদলি খেলোয়াড় হিসাবে দলে নেওয়া সিএসকে-তে নেওয়া হয়েছিল। এবারের মিনি নিলামের আগে তাঁকে রিটেন করা হয়। তাছাড়াও ২০২৫ আইপিএল থেকে পাওয়ার প্লে-তে কমপক্ষে ১০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে আয়ুষের স্ট্রাইক রেট (১৮৩.৯৩) সবচেয়ে ভালো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement