Advertisement
চিমটি কাটলে হাসেন, নাকি কামড়ান? রাশিই বলবে কার প্রতিশোধ নেওয়ার প্রবণতা কেমন
মানুষের ব্যক্তিত্বের শিকড় লুকনো থাকে তাঁর জন্মছকে। কেউ চিমটি কাটলে হেসেই খুন হন, কেউ আবার সেই হিসেব কষেন কড়ায়-গণ্ডায়! কার প্রতিশোধস্পৃহা কতটা, তা গ্রহের ফেরে আগে থেকেই ঠিক হয়ে থাকে।
মানুষের ব্যক্তিত্বের শিকড় লুকনো থাকে তাঁর জন্মছকে। কেউ চিমটি কাটলে হেসেই খুন হন, কেউ আবার সেই হিসেব কষেন কড়ায়-গণ্ডায়! কার প্রতিশোধস্পৃহা কতটা, তা গ্রহের ফেরে আগে থেকেই ঠিক হয়ে থাকে।
অপমানের আঁচে কে কতটা পুড়বেন, তা জানায় জ্যোতিষশাস্ত্র। কেউ পালটা তলোয়ার চালান। কেউ আবার চোখের জলে বালিশ ভেজান। রাশি অনুযায়ী আপনার মানসিক গঠন কেমন, কীভাবেই বা অপমানের প্রতিশোধ নেন, তা জেনে নিন।
মেষ রাশি: মেষ রাশির জাতকরা আগ্নেয়গিরির মতো। আত্মসম্মানে সামান্য আঁচ লাগলেই এঁরা রুদ্রমূর্তি ধারণ করেন। ক্ষমা করা এঁদের অভিধানে নেই। অপমানকারীকে পালটা গুঁড়িয়ে দিতে এঁরা এক মুহূর্ত সময় নষ্ট করেন না।
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জেদ সাঙ্ঘাতিক। কিন্তু এঁরা চিৎকার করেন না। কেউ অপমান করলে এঁরা উলটে এক চিলতে হাসি উপহার দেন। এঁদের সেই শান্ত অবজ্ঞা অপমানকারীর বুক জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে বিপদ ডেকে আনা। এঁরা বুদ্ধিতে অতি তীক্ষ্ণ। অপমানের বদলা নিতে এঁরা এমন ছক কষবেন, যা শত্রু কল্পনাও করতে পারবে না। এঁরা শব্দ দিয়েও ঘা দিতে পারেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা খুব নরম মনের। অপমানিত হলে এঁরা খোলসের মধ্যে ঢুকে যান। পালটা আঘাত এঁদের ধাতে নেই। বরং একা ঘরে কেঁদে হালকা হওয়া পছন্দ করেন। অপমানের বিষ এঁরা আজীবন মনে বয়ে বেড়ান।
সিংহ রাশি: সিংহ রাশির আভিজাত্যে আঘাত দেওয়া কঠিন। এঁরা নিজেদের এতটাই উঁচুতে ভাবেন যে, শত্রুর কথা কানেই তোলেন না। এই চরম তাচ্ছিল্যই এঁদের বড় অস্ত্র। এঁদের কাছে অপমান স্রেফ রাস্তার ধুলোর মতো।
কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা ভীষণ হিসেবি। এঁরা অপমানে সময় নষ্ট করেন না। কে কী বলল, তাতে কান দেওয়ার বদলে নিজের কাজে মন দেন। সাফল্য দিয়েই এঁরা শত্রুর মুখ বন্ধ করতে ভালোবাসেন।
তুলা রাশি: তুলা রাশির জাতকরা ভারসাম্য বজায় রাখতে ওস্তাদ। ঝগড়াঝাঁটি থেকে এঁরা শতহস্ত দূরে থাকেন। কেউ ছোট করতে চাইলে এঁরা স্রেফ পাশ কাটিয়ে চলে যান। এঁদের এই নির্লিপ্ততা আক্রমণকারীকে অপ্রস্তুত করে দেয়।
Published By: Buddhadeb HalderPosted: 08:36 PM Apr 04, 2026Updated: 08:56 PM Apr 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
