shono
Advertisement
IPL 2026

নিষেধ সত্ত্বেও থোড়াই কেয়ার! নিয়ম ভেঙে বোর্ডের রোষানলে, এবার শাস্তি পাবেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা?

আইপিএলকে স্বচ্ছ ও বিতর্কমুক্ত রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। বোর্ডের দুর্নীতিদমন শাখা বা এসিইউ বোর্ডকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিয়মবিরুদ্ধ কাজ করছেন।
Published By: Arpan DasPosted: 03:19 PM May 11, 2026Updated: 03:19 PM May 11, 2026

আইপিএলকে স্বচ্ছ ও বিতর্কমুক্ত রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। কিন্তু সেগুলোকে পাত্তাই দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজি মালিকরা। বিধিনিষেধ সত্ত্বেও বারবার সংরক্ষিত এলাকায় প্রবেশ করছেন তাঁরা। কখনও মোবাইল নিয়ে মাঠে ঢুকে পড়ছেন। বোর্ডের দুর্নীতিদমন শাখা বা এসিইউ বোর্ডকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও এই মাঠে ঢুকে পড়ার রীতি থামছে না।

Advertisement

এসিইউ জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য নির্দিষ্ট জায়গা আছে। কিন্তু সেখানে তাঁরা থাকছেন না। বোর্ড এবার নির্দেশিকা জারি করে বলেছে, ফ্র্যাঞ্চাইজি মালিকরা যেন নিজেদের জায়গাতেই থাকেন। সীমা যেন অতিক্রম না করেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "সবচেয়ে দুশ্চিন্তাজনক হল, মালিকদের আচরণ। তাঁরা নিয়ম ভাঙছেন এবং বোর্ডের সঙ্গে সহযোগিতা করছেন না। ডাগআউটের কাছে তাঁদের ছবি প্রমাণ হিসেবে দেখানো যায়। অনেকে তো মাঠে ফোন নিয়ে ঢোকেন। তাঁদের সতর্ক করেও কোনও লাভ হয়নি।"

সম্প্রতি বিসিসিআই থেকে যে ৮ পাতার নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। বলা হয়েছে, দলের মালিকরা ম্যাচের সময় মাঠে নামতে পারবেন না। তাঁদের জন্য যে প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিশিয়াল অ্যাক্সেস’ বা (পিএমওএ) প্রোটোকল আছে, সেটা মানছেন না। অনেক সময় ম্যাচের সময় মাঠে নেমে মালিকরা প্লেয়ারদের সঙ্গে দেখা করেন, জড়িয়ে ধরেন বা গল্পগুজব করেন। তাতে সৎ উদ্দেশ্য থাকলেও বোর্ড এখন তা করতে না করছে। কারণ তা শুধু নিয়মবিরুদ্ধ নয়, ম্যাচ বা টিমের সামগ্রিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করা হয়। সেক্ষেত্রে- ক) দলের মালিকদের নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। তারা মাঠে নেমে প্লেয়ারদের সঙ্গে দেখা করতে পারবেন না। খ) কেউ চাইলে আইপিএল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে নামতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement