shono
Advertisement

Breaking News

KKR Jersey

নতুন মরশুমের জন্য জার্সি উন্মোচন কেকেআরের, ১৮ বছরের 'ইতিহাস' গায়ে চাপিয়ে নামবেন নাইটরা

আসন্ন মরশুমের জন্য জার্সি উম্মোচন করল নাইটরা। চিরাচারিত বেগুনি-সোনালি রংয়ের উপর তৈরি জার্সিতে এবারে 'লিগ্যাসি'র লাইন জুড়েছে কেকেআর।
Published By: Subhajit MandalPosted: 01:58 PM Mar 14, 2026Updated: 03:08 PM Mar 14, 2026

আইপিএল শুরু হতে আর মাত্র দু'সপ্তাহ। ইতিমধ্যেই চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করেছে দলগুলি। এবার আসন্ন মরশুমের জন্য জার্সি উম্মোচন করল নাইটরা। চিরাচারিত বেগুনি-সোনালি রংয়ের উপর তৈরি জার্সিতে এবারে 'লিগ্যাসি'র লাইন জুড়েছে কেকেআর।

Advertisement

জার্সির মূল রং বেগুনি। উপর বেগুনি রংয়েরই সুনিপুণ দাগ কাটা। এই দাগগুলিকে বলা হচ্ছে একেকটা লাইন অফ লিগ্যাসি। অর্থাৎ গত ১৮ বছরের আইপিএলে নাইটদের ইতিহাসের স্মরণীয় সব মুহূর্তর জন্য ওই একেকটি লাইন টানা হয়েছে বলে দাবি নাইট শিবিরের। গত বারের জার্সির তুলনায় এবারের জার্সির রং কিছুটা গাঢ়। আগের বারের কার্সিতে সোনালি রংয়ের 'বর্ডার' লাইন অনেকটা সরু ছিল। এবার সেটা একটু মোটা। তাছাড়া জার্সির সামনে ৩টি স্টার আঁকা রয়েছে। যা কেকেআরের ৩ বারের চ্যাম্পিয়ন হওয়ায় প্রতীক। নাইটদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমর্থকরা জার্সি কিনতে পারবেন।

এবারের আইপিএলে কেকেআরের যাত্রা শুরু আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচে নামার আগে বোলিং বিভাগ নিয়ে বেশ চাপে কেকেআর। আইপিএল নিলামে বেশ যত্ন নিয়েই বোলিং বিভাগ সাজিয়েছিল নাইটরা। কিন্তু বিপদ বেঁধেছে চোট-আঘাতে। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। শুক্রবারই জানা গিয়েছে এই মরশুমে খেলবেন না হর্ষিত রানাও। আর বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে মাথিশা পাথিরানা। তিনি কবে ফিরবেন কেউ জানেন না। ফলে বৈভব, উমরান, আকাশ দীপদের সঙ্গে নাইটদের এখন ভরসা ব্লেসিং মুজারাবানি। শুক্রবারই তাঁকে সই করিয়েছে কেকেআর।

তবে বোলিং বিভাগ নিয়ে চিন্তা থাকলেও ব্যাটিং নিয়ে বিশেষ চিন্তা নেই নাইটদের। বিশ্বকাপে ভালো ফর্ম দেখিয়েছেন ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রভম্যান পাওয়েলরা। রিঙ্কু সিং, রাহানেরা সঙ্গত করলেই ব্যাটারদের নিয়ে নিশ্চিন্ত হয়ে যাবে নাইট শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement