shono
Advertisement
Rishabh Pant

বৈভবের 'পিটুনি' খেয়ে প্রকাশ্যে গালিগালাজ! পন্থের রুচিবোধ নিয়ে তোপ ক্রিকেট মহলের

লখনউ অধিনায়কের মুখে অশ্রাব্য শব্দ শুনে ক্ষমা চাইতে বাধ্য হন প্রাক্তন ক্রিকেটার। লিগ টেবিলে সবার তলায় লখনউ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে পয়েন্ট মাত্র ৮। মাত্র ৪টে ম্যাচ জিতেছে। ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতার অভাব।
Published By: Arpan DasPosted: 01:19 PM May 20, 2026Updated: 02:13 PM May 20, 2026

প্লেঅফের আশা অনেক আগেই শেষ। তবু জিতে সম্মানরক্ষা করতেই পারে লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অন্তত সেটা হল না। নেপথ্যে সেই বৈভব সূর্যবংশী। ম্যাচের পর নিজের দল নিয়ে কথা বলতে গিয়ে গালিগালাজ দিয়ে ফেললেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। খারাপ মরশুমের পর দলের পাশে দাঁড়ালেন ঠিকই, কিন্তু সেটা বোঝাতে গিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করলেন পন্থ।

Advertisement

লিগ টেবিলে সবার তলায় লখনউ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে পয়েন্ট মাত্র ৮। মাত্র ৪টে ম্যাচ জিতেছে। ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতার অভাব। তবে বৈভব সূর্যবংশী ছন্দে থাকলে কোনও প্রতিরোধই টেকে না। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ৩৮ বলে ৯৩ করেছে। রাজস্থান অনায়াসে জিতেছে ৭ উইকেটে। তারপরও পন্থ দলের পাশে দাঁড়াচ্ছেন।

ম্যাচের পর পন্থ বলেন, "আমাদের বর্তমান অবস্থা যাই হোক না কেন, দল হিসেবে আমরা গর্বিত। আমাদের দলের যা শক্তি, তাতে আমরা জানি যে আইপিএল জিততে পারি। ম্যাচের ফলাফল সত্ত্বেও বলব, দল হিসেবে ও ব্যক্তিগতভাবে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। অনেক কিছুই আমাদের পক্ষে যায়নি। কিন্তু তাতে এই সত্যটা মুছে যায় না যে, আমরা একটা দুর্দান্ত দল।” নিজেদের 'দুর্দান্ত দল' বলার আগে ইংরেজিতে একটি অশ্লীল শব্দ প্রয়োগ করেন তিনি।

সেই সময় পন্থের সাক্ষাৎকার নিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। লখনউ অধিনায়কের মুখে ওই অশ্রাব্য শব্দটি শুনে তিনি ক্ষমা চেয়ে নেন। নেটিজেনদের বক্তব্য, টানা ব্যর্থতায় পন্থ বিভ্রান্ত। এই ম্যাচ হারের জন্য মূলত বোলারদের দায়ী করেন লখনউ অধিনায়ক। একই ভাবে ৯টা হারের পরও কারও না কারও পাশে দাঁড়াতে হয়েছে। সব মিলিয়ে বিরক্তি সহকারেই কথাটা বলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement