shono
Advertisement
Varun Chakravarthy

'লোকে বলত, মরে যাও', জীবনের 'অভিশপ্ত' অধ্যায় স্মরণ করে মনখারাপ নাইট তারকার!

এবারের আইপিএল শুরুর আগে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন কেকেআরের ব্রহ্মাস্ত্র। কী ঘটেছিল তাঁর সঙ্গে?
Published By: Arpan DasPosted: 02:48 PM Mar 22, 2026Updated: 04:34 PM Mar 22, 2026

তাঁর মাথায় বিশ্বজয়ের শিরোপা। অফফর্মে থাকা সত্ত্বেও যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী। সেই বরুণ চক্রবর্তীকেই একসময় 'অভিশাপ' দিয়েছিল ক্রিকেটপ্রেমীরা। শুনতে হয়েছিল, "তুমি মরো যাচ্ছ না কেন?" এবারের আইপিএল শুরুর আগে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন কেকেআরের ব্রহ্মাস্ত্র।

Advertisement

নাইট স্পিনার বরুণের (Varun Chakravarthy) জীবনের উত্থানপতনের শেষ নেই। ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে ফেরার আশা একপ্রকার শেষই হয়ে গিয়েছিল বরুণ চক্রবর্তীর। অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হত, দেশে না ফেরার। কিন্তু এটা সেই কাহিনি নয়। তবে ২০২১ সালেই হেনস্তার শিকার হতে হয়েছিল বরুণকে। সেটা ছিল আইপিএলের সময়।

সেবার আইপিএল চলাকালীন প্রথম করোনাক্রান্ত হয়েছিলেন বরুণ। যার জেরে স্থগিত হয়ে গিয়েছিল আরসিবির বিরুদ্ধে নাইটদের ম্যাচ। পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠতে তড়িঘড়ি টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়। পরে তা সংযুক্ত আমিরশাহীতে হয়। কিন্তু যখন আইপিএল স্থগিত হয়ে যায়, তখন ক্রিকেটভক্তরা নিশানা করেন বরুণকে। যা নিয়ে এখন নাইট স্পিনার বলছেন, "আসলে ওই সময় আইপিএল ছিল বিনোদনের একমাত্র উপায়। সেটাও বন্ধ হয়ে যাওয়ায় লোকে রেগে গিয়েছিল। তখন লোকে আমাকে খুব খারাপ কথা বলেছিল। তারা বলত, 'তুমি মরে যাও।' সেরকম দিনও আমাকে দেখতে হয়েছে।"

তখন আইপিএল চলাকালীন কাঁধে চোট পান বরুণ। তাই 'বাবল' ছেড়ে তাঁকে চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। সম্ভবত সেই সময়ই করোনাক্রান্ত হয়েছিলেন তিনি। সেই মরশুমে ১৭ ম্যাচে বরুণ ১৮টি উইকেট পেয়েছিলেন। কেকেআর ফাইনালে হারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement