shono
Advertisement
Varun Chakravarthy

দু'ম্যাচ চোট নিয়ে খেলেছেন, আরসিবির বিরুদ্ধে বরুণকে ছাড়াই নামবে কেকেআর?

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতেই হবে। এ হেন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাইট শিবিরে অস্বস্তি।
Published By: Subhajit MandalPosted: 10:18 PM May 12, 2026Updated: 10:18 PM May 12, 2026

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতেই হবে। এ হেন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাইট শিবিরে অস্বস্তি। চোটের জন্য বুধবারের ম্যাচে অনিশ্চিত বরুণ চক্রবর্তী। নাইট শিবির সূত্রের খবর, বুধবার রায়পুরে বরুণের খেলা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায়।

Advertisement

কেকেআরের জন্য টুর্নামেন্টের শুরুটা হয়েছিল বিশ্রী। প্রথম ৬ ম্যাচে একটাও জয় নেই। মরশুমের শুরু থেকেই একের পর এক চোট সমস্যা। মরশুমের শুরুতেই হর্ষিত রানার চোট, মুস্তাফিজুর রহমানকে না পাওয়া, দীর্ঘসময় পাথিরানাকে না পাওয়া, দলের একাধিক তারকার ফর্মে না থাকা। সেসব দুঃসময় কাটিয়ে এসেছে কেকেআর। শেষ চার ম্যাচের চারটিই জিতেছে নাইটরা। এখনও পুরোদস্তুর প্লে-অফের দৌড়ে নাইটরা। এখনও চারটে ম্যাচ খেলা বাকি আছে কেকেআরের। প্রত্যেকটায় জিতলে ১৭ পয়েন্টে পৌঁছবে নাইটরা। তাহলে প্লে অফ খেলার সম্ভাবনা প্রবল। রান রেট খারাপ থাকলেও সেক্ষেত্রে সমস্যা হবে না।
কিন্তু এ হেন গুরুত্বপূর্ণ সময়ে দুঃসংবাদ, ফর্মে থাকা স্পিনার বরুণ চক্রবর্তীর চোট। নাইটদের শেষ দু'ম্যাচেই যন্ত্রণা নিয়ে বল করেছেন বরুণ। সেটা তাঁর খেলা দেখে বোঝাও গিয়েছে। কিন্তু বুধবার তিনি আদৌ নামতে পারবেন কিনা সেটা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। জানা গিয়েছে, এখন পায়ে ব্যান্ডেজ বেঁধে হাঁটতে হচ্ছে বরুণকে। যদিও নাইট শিবিরের দাবি, বরুণকে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।

নাইটদের সহকারী কোচ শেন ওয়াটসন মঙ্গলবার জানিয়েছেন, "যন্ত্রণা নিয়েই শেষ দু’ম্যাচ খেলেছে বরুণ। ওর পায়ে এখনও অস্বস্তি রয়েছে। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। চোট নিয়েও খুব ভাল বল করছে।" ওয়াটসনের কথায়, "মরশুমের শুরুতে ভালো ফর্মে না থাকলেও ইদানিং দারুণ উন্নতি করেছে বরুণ। আমরা আশা করছি, বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবে। তবে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।" ওয়াটসন সাফ বলে দিচ্ছেন, ম্যাচের দিন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement