shono
Advertisement

ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে কোনও ভুল করিনি, বলছেন বিরাট

পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিলেন শ্রীলঙ্কান স্পিনারকেও। The post ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে কোনও ভুল করিনি, বলছেন বিরাট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 PM Aug 25, 2017Updated: 03:21 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর একটু হলেই বিপদে পড়ে যেত ভারত! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১০৯ রানে প্রথম উইকেট পড়েছিল। তারপর হঠাৎই বিপর্যয়। ১০৯ রানে এক উইকেট থেকে ১২১ রানে ৬ উইকেট। পরপর ফিরে গেলেন কে এল রাহুল, কেদার যাদব, বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া। তার আগে অবশ্য আউট হন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ধনঞ্জয়ের বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় দেখাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। তিন উইকেটে জিতলেও ভারত কিন্তু একসময় চাপে পড়ে গিয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন হঠাৎ করে ব্যাটিং অর্ডারের পরিবর্তনই ভারতকে সমস্যায় ফেলছে। কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায় অন্য সুর। তাঁর মতে, ব্যাটিং অর্ডারের পরিবর্তনের সিদ্ধান্ত একদম সঠিক।

Advertisement

[চিনা প্রতিপক্ষকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত সিন্ধুর]

ম্যাচের পর বিরাট বলেন, “স্কোর বোর্ডে ১০৯ রানে এক উইকেট। আমাদের দরকার ছিল সামান্য কটা রান। এই অবস্থায় পরীক্ষা—নিরীক্ষার পথে হাঁটাটাই তো স্বাভাবিক। এই পরিস্থিতিতে সবাইকে সুযোগ দেওয়াটাই প্রধান লক্ষ্য ছিল আমাদের। আর আমি যদি তিনে ব্যাট করতে আসতাম, তা হলেও ধনঞ্জয়ের বলটা খেলতে পারতাম না। ও সত্যিই এদিন অসাধারণ বোলিং করেছে। তাই বলছি, ব্যাটিং অর্ডারের পরিবর্তনের জন্য আমার কোনও আফসোস নেই। এটা সঠিক সিদ্ধান্ত। ব্যাটসম্যানরা রান পায়নি। যদি রান পেয়ে যেত, তা হলে হয়তো এই পরিস্থিতির মুখোমুখি হতে হত না।” বৃহস্পতিবার রাতে ক্যান্ডিতে দু’দলের পারফরম্যান্সই দুরন্ত হয়েছে। সমর্থকরা একটা রোমাঞ্চকর ম্যাচ দেখতে পেয়েছেন। এমনই মন্তব্য করেন ভারত অধিনায়ক। তাঁর বক্তব্য, “ম্যাচটা যে রুদ্ধশ্বাস হয়েছে, তা নিয়ে তো কোনও সন্দেহ নেই। আর আমাদের পারফরম্যান্সও যথেষ্ট ভাল। কারণ, ২৩০ রান তাড়া করতে এসে দু-দুটো সেঞ্চুরির পার্টনারশিপ গড়েছি। যা যে কোনও দলের কাছেই ইতিবাচক ঘটনা। এই ধরনের ব্যাপার খুব বেশি ম্যাচে দেখা যায় না।”

[গণেশ বন্দনায় মেতেছে বলিউড, উৎসবের মেজাজে শচীনরাও]

এর পাশাপাশি শ্রীলঙ্কার রহস্যময় স্পিনার আকিলা ধনঞ্জয়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কার এই স্পিনার গতকাল দশ ওভার হাত ঘুরিয়ে তুলে নেন ৬ উইকেট। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। বিরাট বলেন, “আমরা তো প্রথমে ভেবেছিলাম ধনঞ্জয় প্রধানত অফ স্পিনার, যে লেগব্রেক করতে পারে। কিন্তু পরে দেখতে পেলাম ধনঞ্জয় চারটে উইকেট পেয়েছে গুগলিতে। পরের বার ওকে যখন খেলব, তখন বাড়তি সতর্কতা নিয়ে মাঠে নামব। তবে কোনও সন্দেহ নেই, ধনঞ্জয় অসাধারণ বোলার।” পরের ম্যাচ নিয়ে বিরাট অবশ্য এখনই কোনও চিন্তাভাবনা শুরু করেননি। যদিও ক্যান্ডিতে পরের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে। তবে ভারতীয় দলের লক্ষ্য, টেস্টের মতোই একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছেন বিরাট।

[বিয়ের পর এবার ভক্তদের জন্য সুখবর মেসির, জানেন কী?]

The post ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে কোনও ভুল করিনি, বলছেন বিরাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার