shono
Advertisement
Rohit Sharma

এবার বড়পর্দায় রোহিত! নয়া অবতারে হিট ম্যানকে দেখে উদ্বেলিত ভক্তকুল

প্রেক্ষাগৃহের পর্দায় হিট ম্যানকে দেখার উন্মাদনা ছিল চরমে।
Published By: Prasenjit DuttaPosted: 02:29 PM Aug 10, 2025Updated: 02:29 PM Aug 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বড়পর্দায় দেখা গেল টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের অধিনায়ককে। সেখানে যেভাবে তিনি স্পটলাইট খুঁজে পেলেন, তা এককথায় অনন্য। প্রেক্ষাগৃহের পর্দায় হিট ম্যানকে দেখার উন্মাদনা ছিল চরমে। তাঁরা এতটাই আহ্লাদিত হয়ে পড়লেন যে, পুষ্পবৃষ্টি থেকে টাকা ওড়ানো সবই চলল।

Advertisement

হঠাৎ কেন বড়পর্দায় দেখা গেল রোহিতকে? তাহলে কি তিনি অভিনয় জগতে প্রবেশ করলেন? নাকি তাঁর নামে কোনও বায়োপিকের ট্রিজার প্রকাশ্যে এল? নাহ, তেমন কোনও সম্ভাবনা আপাতত নেই। তা সত্ত্বেও তিনি জায়গা করে নিয়েছেন বড়পর্দায়। এর নেপথ্যে রয়েছে দক্ষিণী অভিনেতা মহেশ বাবু এবং তারকা ক্রিকেটার রোহিত শর্মার ভক্তরা।

মহেশ বাবুর ৫০তম জন্মদিন ছিল শনিবার (৯ আগস্ট)। সেই উপলক্ষে দক্ষিণী অভিনেতার সঙ্গে রোহিতকেও সম্মান জানানোর ব্যবস্থা করা হয়। সেই উদ্দেশে একটা ভিডিও তৈরি করা হয়। সেখানে দুই মহাতারকাকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। দু'জনের কেরিয়ারের নানান ঘটনা মিলিয়ে তৈরি হয়েছিল ওই ভিডিও।

বড়পর্দায় দেখা যায়, রোহিতের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ের মুহূর্তকে। অন্যদিকে, অভিনয়ের স্বীকৃতি হিসেবে মহেশ বাবুর পুরস্কার জেতাকে দেখানো হয়েছে। ভিডিওয় যখনই রোহিতের জায়গা এসেছে উদ্বেলিত হয়েছেন দর্শকরা। মহেশ বাবুর ক্ষেত্রেও একই। দুই তারকা ছবি বা ক্লিপিং দেখে জোরেশোরে চিৎকার করেছেন ভক্তরা। এমনকী তাঁরা টাকাও ওড়াতে শুরু করেন। প্রেক্ষাগৃহে ছিল রীতিমতো উৎসবের পরিবেশ। অক্টোবরে অজিভূমে রয়েছে ওয়ানডে সিরিজ। সেই সিরিজে রোহিতকে ফের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার বড়পর্দায় দেখা গেল টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের অধিনায়ককে।
  • সেখানে যেভাবে তিনি স্পটলাইট খুঁজে পেলেন, তা এককথায় অনন্য।
  • তাঁরা এতটাই আহ্লাদিত হয়ে পড়লেন যে, পুষ্পবৃষ্টি থেকে টাকা ওড়ানো সবই চলল।
Advertisement