shono
Advertisement
Mohsin Naqvi

নকভি বিরোধিতার শাস্তি! পাকিস্তানে 'নিষিদ্ধ' ক্রীড়া সাংবাদিক, নিখোঁজ ভাইও, নেপথ্যে পাক বোর্ড কর্তা?

পাকিস্তানে নিখোঁজ সাংবাদিক। তাঁর দাদা সানাউল্লা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।
Published By: Arpan DasPosted: 05:22 PM Apr 23, 2026Updated: 06:16 PM Apr 23, 2026

পাকিস্তানে নিখোঁজ সাংবাদিক। তাঁর দাদা সানাউল্লা খান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী নকভির সমালোচনা করায় সানাউল্লাকে নিষিদ্ধ করা হয়েছে। এবার তাঁর ভাই আমানুল্লার অপহরণেও নকভির যোগ খুঁজে পাচ্ছেন অনেকে। তিনি নাকি নকভির (Mohsin Naqvi) সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতের ক্রীড়া সাংবাদিককে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছিলেন সানাউল্লা। সেখানে গিয়ে একাধিক ভিডিও করেন ভারতীয় সাংবাদিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সাফল্য পায়নি। চ্যাম্পিয়ন হয় ভারত। বিভিন্ন ক্রিকেটীয় কারণে সানাউল্লা বারবার পিসিবি চেয়ারম্যান নকভির সমালোচনা করেন। অভিযোগ, সেই কারণে সানাউল্লাকে পাকিস্তান ছাড়তে বাধ্য করা হয়েছে। আপাতত তিনি অস্ট্রেলিয়ায় থাকেন।

এবার তিনি ভিডিওবার্তায় অভিযোগ করেছেন, তাঁর সাংবাদিক ভাইকে লাহোর থেকে অপহরণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে ইসলামাবাদে এক বিরাট বাণিজ্যিক প্রকল্পের পরিকল্পনা চলছে। এই 'ম্যানহাটান-সাংহাই' ধরনের প্রকল্প নাকি নকভির স্বপ্নের। সেই জন্য হাজার-হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে। সানাউল্লার ভাই নাকি সেটারই প্রতিবাদ জানিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ।

সানাউল্লার বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে পাকিস্তানে। নকভির সঙ্গে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজের সম্পর্ক ভালো নয়। অথচ সেই হাফিজেরই সাক্ষাৎকার নিয়েছিলেন সানাউল্লা। তারপরই নিষেধাজ্ঞা নেমে আসে। উল্লেখ্য, মহসিন নকভির অধীনে পাকিস্তান ক্রিকেট কার্যত 'সার্কাসে' পরিণত হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement