shono
Advertisement
Abhishek Sharma

আচমকা হাসপাতালে ভর্তি তারকা ব্যাটার, বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে উদ্বেগে টিম ইন্ডিয়া!

এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দর এখনও ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেননি। এর মধ্যে দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের আরেক তারকা ব্যাটার নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
Published By: Arpan DasPosted: 09:12 AM Feb 11, 2026Updated: 12:52 PM Feb 11, 2026

হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা (Abhishek Sharma)। বিশ্বকাপে (T20 World Cup) দ্বিতীয় ম্যাচের আগে প্রবল উদ্বেগে টিম ইন্ডিয়া। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। পেটের সমস্যায় আগের ম্যাচ থেকেই ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানোয় দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে অভিষেক কেমন আছেন, কবে ছাড়া পাবেন বা দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না, তা ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়নি।

Advertisement

জানা গিয়েছে, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। দিল্লিতে কোচ গৌতম গম্ভীর যে নৈশভোজের আয়োজন করেছিলেন, তাতেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক।

মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, “অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছেন। তবে আমরা দু’দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।” কিন্তু সেই সম্ভাবনা ক্রমশ কমছে। সেক্ষেত্রে অভিষেকের বিকল্প হিসাবে সঞ্জু স্যামসনের কপালে শিকে ছিঁড়তে পারে। তবে অভিষেক না খেললে সেটা ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে।

এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দর এখনও ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেননি। এর মধ্যে অভিষেক শর্মাও নেই বললেই চলে। তবে একটা ভালো খবরও থাকছে ভারতের জন্য। অসুস্থতা সারিয়ে এদিন টিমের সঙ্গে অনুশীলন করলেন বুমরা। নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement