ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পরও মুখে খই ফুটছে পাকিস্তান প্রাক্তনদের। এবার পাকিস্তানের প্রাক্তন পেসার দাবি করলেন, অক্লেশে গ্রুপ পর্বের বেড়া টপকালেও সুপার এইটের গণ্ডি পেরিয়ে সেমিফাইনাল অবধি গড়াবে না ভারতের রথ। আমিরের দাবি, ভারতের গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যেতে পারে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের সুপার এইট পর্বে এক গ্রুপে রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে। অন্য গ্রুপে থাকবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। প্রথম গ্রুপে যে চার দল রয়েছে সেই ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, সবকটি দলই গ্রুপের শীর্ষস্থানের। পাক পেসারের দাবি, এই গ্রুপ থেকে প্রথম দুইয়ে থাকতে পারবে না টিম ইন্ডিয়া।
মহম্মদ আমির। ফাইল ছবি।
পাকিস্তানের বাঁহাতি পেসার নিজের দাবির ব্যাখ্যাও দিয়েছেন। তিনি একপ্রকার চ্যালেঞ্জের সুরে বলছেন, "একমাত্র পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ভারতের ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছে। আর যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তাতে তাঁরা যে কোনও দলকে হারিয়ে দিতে পারে।" ভারতের গ্রুপ থেকে আমিরের বাজি ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। আবার পাকিস্তান যে সেমিফাইনালে যাবে সেটা নিয়ে একপ্রকার নিশ্চিত আমির। দিন কয়েক আগে এই আমিরই অভিষেক শর্মাকে 'নিম্নমানের স্লগার' বলে কটাক্ষ করেছিলেন। ঘটনাচক্রে সেই কটাক্ষের পর আর সেভাবে রান আসেনি অভিষেকের ব্যাট থেকে।
আমির একপ্রকার চ্যালেঞ্জের সুরে বলছেন, "একমাত্র পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ভারতের ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছে। আর যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তাতে তাঁরা যে কোনও দলকে হারিয়ে দিতে পারে।"
বস্তুত, গ্রুপ পর্বের ৪ ম্যাচেই অনায়াসে জিতেছে ভারত। সবচেয়ে বড় জয় পাকিস্তানের বিরুদ্ধে। ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবেরা আলাদা আলাদা ম্যাচে রান পেয়েছেন। তবে এটাও ঠিক যে, সম্মিলিতভাবে ভারতীয় ব্যাটিং এখনও ভালো পারফর্ম করেনি। তাছাড়া ফিল্ডিং নিয়েও চিন্তার জায়গা আছে। টিম ইন্ডিয়াই সুপার এইটে ওঠা দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে। সুপার এইটে নামার আগে এই দুই সমস্যা মিটিয়ে নিতে চাইবে ভারত।
