shono
Advertisement
Tamil Nadu Cricketer

ম্যাচের সময় প্রেমিকার সঙ্গে ফোনে বুঁদ! লক্ষ টাকা জরিমানা গুনলেন ভারতীয় ক্রিকেটার

ম্যাচ চলাকালীন ফোন ব্যবহার করা দুর্নীতির সমান। গড়াপেটার অভিযোগও উঠতে পারে।
Published By: Arpan DasPosted: 01:54 PM Aug 15, 2026Updated: 01:54 PM Aug 15, 2026

একদিকে ম্যাচ চলছে। অন্যদিকে ক্রিকেটার ডুবে প্রেমিকার সঙ্গে ফোনে। ম্যাচের সময় যে ফোন ব্যবহার করা যায় না, সেটা খেয়ালই নেই। ফলও পেলেন হাতেনাতে। এক লক্ষ টাকার জরিমানা দিতে হবে তামিলনাড়ুর ক্রিকেটারকে। তবে কপাল ভালো, তাঁর উপর সরাসরি নিষেধাজ্ঞা নেমে আসেনি। কারণ ম্যাচ চলাকালীন ফোন ব্যবহার করা দুর্নীতির সমান। গড়াপেটার অভিযোগও উঠতে পারে।

Advertisement

ঘটনাটা ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। দিন্ডিগুলে একটি ম্যাচ চলার সময় ২৬ বছর বয়সি এক ক্রিকেটার এই কাণ্ডটি ঘটান। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, গতবছর তামিলনাড়ুর হয়ে তাঁর অভিষেক ঘটেছে। বাঁহাতি ব্যাটার রনজিতে দু'টি হাফসেঞ্চুরিও করেছেন। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, "ম্যাচের সময় ওই ক্রিকেটার প্রেমিকাকে ফোনে মেসেজ পাঠাচ্ছিলেন।" নিয়মমতো ম্যাচ চলাকালীন ফোন ব্যবহার করায় গড়াপেটার আশঙ্কা থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসায় বোর্ডের দুর্নীতি দমন ও নিরাপত্তা শাখা তদন্ত শুরু করেছে।

তবে ওই ক্রিকেটারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আনা হয়নি। কিন্তু যেহেতু তিনি 'অপরাধ' করেছেন, তাই তাঁকে প্রথমে ২ বছর নিষিদ্ধ করার কথা ভাবা হয়। তবে 'অপরাধে'র গুরুত্ব বিচার করে সেই শাস্তি তাঁকে দেওয়া হয়নি। বরং ১ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কড়া শাস্তি দিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি। ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পরের ম্যাচে তাঁকে খেলানো হবে না।

উল্লেখ্য, গত আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডারকেও দেখা যায় ম্যাচের সময় ফোন ব্যবহার করতে। সেই সময় পাশে ছিল বৈভব সূর্যবংশী। ওই ঘটনায় রোমিরও এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement