shono
Advertisement

ধর্ষণের প্রমাণ মেলেনি, আদালতের নির্দেশে মুক্ত গায়ক দেবজিৎ

পুলিশের আবেদন, অভিযোগকারিণীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। The post ধর্ষণের প্রমাণ মেলেনি, আদালতের নির্দেশে মুক্ত গায়ক দেবজিৎ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 PM Apr 16, 2018Updated: 09:59 PM Apr 16, 2018

স্টাফ রিপোর্টার: ধর্ষণের প্রমাণ মেলেনি। তাই মিলল স্বস্তি। আদালতের নির্দেশে জেল থেকে মুক্তি পেলেন গায়ক দেবজিৎ দত্ত। মিথ্যা অভিযোগ করায় অভিযোগকারিণীর বিরুদ্ধে আদালতের কাছে আবেদন করছে পুলিশ। পুলিশের আবেদন, অভিযোগকারিণীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement

[মনের গহন দুনিয়ার উঁকি প্রতীমের, প্রকাশ্যে ‘আহারে মন’-এর টিজার]

২০০৯ সালে রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেন দেবজিৎ। প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন তিনি। এরপরই মুম্বইয়ে প্রতিষ্ঠা পান বাঙালি গায়ক। বাংলাতেও একাধিক গান রয়েছে তাঁর। গত মাসে যাদবপুর থানায় এক যুবতী তথা গায়িকা অভিযোগ দায়ের করে জানান, তাঁকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন ওই গায়ক। তিনি বলেন, গত ডিসেম্বর মাসে একটি গাড়িতে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন গায়ক। তারপর বেশ কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি হয়। বিয়ের কথা ভেবেই তখন এ সম্পর্ক মেনে নিয়েছিলেন ওই তরুণী। কিন্তু ফেব্রুয়ারি থেকে ওই তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন দেবজিৎ। ধীরে ধীরে দূরত্ব বাড়াতে শুরু করেন। গায়কের সঙ্গে সরসারি কথা বললে তিনি বিয়ে করতে অসম্মত হন। এরপরই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন গায়িকা। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে গায়ককে গ্রেপ্তার করে।

[আসিফা কি অতীত হল! ফের প্রিয়া প্রকাশের চোখ মারাতেই মজে নেটিজেনরা]

সোমবার আলিপুর আদালতে পুলিশ একটি রিপোর্ট জমা দেয়। ওই রিপোর্ট অনুযায়ী, গায়কের বিরুদ্ধে ধর্ষণের কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়েছে। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এমন যে, তিনি যৌন সংসর্গ করেছেন, তা সত্যি হতে পারে না। এই রিপোর্ট পাওয়ার পর আদালত গায়ককে মুক্তি দেয়। একই সঙ্গে পুলিশের অভিযোগ, ওই যুবতী মিথ্যা অভিযোগ করে পুলিশকে হেনস্তা করেছেন। তাই তাঁর বিরুদ্ধে আবেদন করা হয়। আদালত ওই যুবতীকে নোটিস দিয়ে তাঁর বক্তব্য পেশ করতে বলেছে বলে জানা গিয়েছে।

The post ধর্ষণের প্রমাণ মেলেনি, আদালতের নির্দেশে মুক্ত গায়ক দেবজিৎ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement