shono
Advertisement

'আর নয় পরকীয়ার গল্প', বাংলা সিরিয়ালের কনটেন্ট নিয়ে কড়া বার্তা বিধায়ক পাপিয়ার

টলিউডকে হলিউডের মতো ঢেলে সাজানোর বার্তা দিয়েছিলেন, এবার সমাজের কথা ভেবে সিরিয়াল নির্মাতাদের কোন বিষয়ে সতর্ক করলেন টালিগঞ্জের তারকা বিধায়ক?
Published By: Sandipta BhanjaPosted: 08:44 PM May 19, 2026Updated: 08:44 PM May 19, 2026

বাংলা ধারাবাহিকের কনটেন্ট নিয়ে মাঝেমধ্যেই সোশাল পাড়ায় হাসির রোল ওঠে! বহুবিবাহ থেকে মৃত্যুর পর সঙ্গীর ফিরে আসা, এমনকী পরকীয়ায় জর্জরিত বিষয়বস্তুও প্রায়শই চর্চার শিরোনামে উঠে আসে। কোথাও নায়কের ঘরে-বাইরে অবৈধ সম্পর্ক, আবার কোথাও বা আমজনতার অন্দরমহলের নিত্যনৈমিত্তিক জীবনচর্যাকে জটিল আঙ্গিকে তুলে ধরাই মূলত সিরিয়ালগুলির বিষয়বস্তু হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই সভ্যমহলের একাংশ দাবি করে চলেছেন যে, সিরিয়ালের এহেন কনটেন্ট দর্শকমনে 'কুপ্রভাব' ফেলছে! এবার টালিগঞ্জের বিধায়ক হয়েই বাংলা ধারাবাহিক নির্মাতাদের কনটেন্ট নিয়ে কড়া বার্তা দিলেন পাপিয়া অধিকারী।

Advertisement

বাংলা ধারাবাহিকের রুচি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবিষয়ে নির্মাতাদের কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সিরিয়ালে বারবার ঘুরে ফিরে এসেছে জটিল সম্পর্ক, ত্রিকোণ প্রেম, পরকীয়ার মতো বিষয়বস্তু। এবার সেবিষয়েই নির্মাতাদের সতর্ক করে দিলেন টালিগঞ্জের তারকা বিধায়ক।

বিজেপির নেত্রী-অভিনেত্রী সাফ জানিয়েছেন, সিরিয়ালে পরকীয়ার গল্প আর চলবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপিয়া বলেন, "এবার দর্শকের জন্য ভালো কনটেন্ট বাড়াতে হবে। আপনারাও একাধিকবার বলেছেন যে, এসব পরকীয়ার গল্প আর দেখতে চান না। আপনারা তিতিবিরক্ত! যাঁরা এসব সিরিয়াল বানান, আমিও তাঁদের জিজ্ঞাসা করেছিলাম যে- 'এগুলো কেন লেখো তোমরা?' তাঁরা আমাকে বলেছেন- 'এগুলো দর্শক খাবে...!' কিন্তু খাওয়ানোটা তো বড় কথা নয়। সে তো একটা বাচ্চাকেও জোর করে খাওয়ানো যায়। তবে বাচ্চাকে যদি আমরা সুষম খাবার না দিই, তাহলে অপুষ্টি হয়। ঠিক তেমনই সুষম বিনোদনের কনটেন্ট আমরা বানাব। যা কিনা দর্শককে কাছে মাথার নিউট্রিশন, চোখের নিউট্রিশন, মনের নিউট্রিশন জোগাবে।" বাংলা ধারাবাহিকের রুচি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবিষয়ে নির্মাতাদের কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সিরিয়ালে বারবার ঘুরে ফিরে এসেছে জটিল সম্পর্ক, ত্রিকোণ প্রেম, পরকীয়ার মতো বিষয়বস্তু। এবার সেবিষয়েই নির্মাতাদের সতর্ক করে দিলেন টালিগঞ্জের তারকা বিধায়ক।

পাপিয়া অধিকারী।

প্রসঙ্গত, দীর্ঘ দু'দশক বাদে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পালাবদল। এযাবৎকাল টালিগঞ্জ আর অরূপ বিশ্বাস যেন সমার্থক হয়ে উঠেছিলেন। কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় পদ্ম ফুটতেই সংশ্লিষ্ট কেন্দ্রের সবুজ দূর্গেও ধস! অরূপের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী। এহেন জনাদেশের মার্কশিটে খুশি হয়ে ইতিমধ্যেই সিনেইন্ডাস্ট্রির স্বার্থে মাঠে নেমে পড়েছেন টালিগঞ্জের তারকা বিধায়ক। সম্প্রতি টলিউডকে এবার হলিউডের মতো ঢেলে সাজানোর বার্তা দিয়েছিলেন। এবার বাংলা সিরিয়ালের কনটেন্ট নির্বাচন নিয়ে কড়া বার্তা পাপিয়ার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement