shono
Advertisement
Rosemary Hair Spray

গজাবে নতুন চুল, বাড়িতে নিজে হাতেই তৈরি করে নিন বাজার কাঁপানো রোজমেরি হেয়ার স্প্রে

জেনে নিন রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহারের পদ্ধতি।
Published By: Sayani SenPosted: 06:34 PM Jul 26, 2026Updated: 06:36 PM Jul 26, 2026

চুলে হাত দিন কিংবা একবার চিরুনি ঠেকালেই সব পড়ে যাচ্ছে। ঘুম থেকে বালিশেও দেখছেন মুঠো মুঠো ঝরা চুল। তা দেখে মনখারাপ বহু তরুণীর। বর্ষাকালে এ যেন প্রত্যেকের কথা। বাজারচলতি নানারকমের শ্যাম্পু, কন্ডিশনার, তেল ব্যবহার করেও মিলছে না লাভ। তবে বর্তমানে বাজার কাঁপাচ্ছে রোজমেরি ওয়াটারের হেয়ার স্প্রে। কেউ কেউ দাবি করছেন, যেন ম্যাজিকের মতো কাজ করছে এটি। নিমেষে কমছে চুল পড়া। গজাচ্ছেও নতুন নতুন চুল। তার ফলে সমস্যা থেকে রেহাই। খুব সহজে বাড়িতে এই রোজমেরি হেয়ার স্প্রে আপনি তৈরি করে নিতে পারেন।

Advertisement

আসলে রোজমেরি পাতায় থাকে কার্নোসিক অ্যাসিড। এটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ ও স্নায়ুর নিরাময় করে। তাই রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়া মজবুত হয়। চুল ঝরে পড়া কমে।

এবার দেখে নেওয়া যাক বাড়িতেই কীভাবে তৈরি করবেন রোজমেরি হেয়ার স্প্রে?
উপকরণ:

  • রোজমেরির ডাল: ২-৩টি
  • মেথি: ১ চা চামচ
  • কালোজিরে: ১ চা চামচ
  • জল: ৫০০ মিলিলিটার
  • অ্যালোভেরা জেল: ১ চা চামচ

প্রণালী:
একটি পাত্রে মেথি, কালোজিরে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে একটি পাত্রে ৫০০ মিলিলিটার জল নিন। জল ভালো করে ফুটিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে দিন। তাতে দিয়ে দিন রোজমেরির পাতা। ৩০-৪০ মিনিট ঢাকনা দিয়ে ওই জলটি রেখে দিন। ঢাকনা খোলার পর ওই জলের মধ্যে ভিজিয়ে রাখা মেথি এবং কালোজিরে দিয়ে দিন। আবার ৩০ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন।

৩০ মিনিট পর ঢাকনা খুলে মেথি, কালোজিরে এবং রোজমেরি পাতা ওই জলে ভালো করে চটকে নিন। এবার ওই মিশ্রণে ১ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। এবার একটি কাচের শিশিতে ঢেলে নিন। ফ্রিজে রেখে দিন। ৭ থেকে ১০ দিন পর্যন্ত এই মিশ্রনটি ব্যবহার করতে পারেন।

রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহারের পদ্ধতি:
এবার আপনার শুকনো চুল দু'ভাগে ভাগ করে নিন। মাথার ত্বকে লাগান। মিনিট পাঁচেক হালকা হাতে মাসাজ করুন। শুকিয়ে নিলেই হবে। ধোয়ার কোনও প্রয়োজনীয়তা নেই। ৬ থেকে ৮ সপ্তাহ একটানা এই মিশ্রণ ব্যবহার করলে মিলবে সুফল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement