shono
Advertisement
Iron Burn Shirt

'কেন কিনব?', লাখ টাকার 'আয়রন বার্ন' শার্ট দেখে চোখ কপালে নেটিজেনদের

গ্রাফিক শার্ট তৈরি করে নেটদুনিয়ায় হাসির খোরাক লন্ডনের এক ফ্যাশন সংস্থা। তাদের লাখ টাকার 'আয়রন বার্ন' শার্ট নিয়ে নানা মহলে চলছে জোর হইচই।
Published By: Sayani SenPosted: 03:50 PM Feb 22, 2026Updated: 08:11 PM Feb 22, 2026

এখন ফ্য়াশনে ইন গ্রাফিক শার্ট। বাজারচলতি ওই শার্ট বেশিরভাগেরই বেশ পছন্দের। আট থেকে আশি - অনেকের পরনে এই ধরনের শার্ট দেখা যাচ্ছে। ছোটখাটো কোম্পানি থেকে বড়সড় ব্র্যান্ড - সকলেই গ্রাফিক শার্ট বিপণিতে মন দিয়েছে। ৫০০ টাকাতেও যেমন পাওয়া যায়। তেমন আবার বেশি দামিও রয়েছে। এই ধরনের শার্ট তৈরি করে নেটদুনিয়ায় হাসির খোরাক লন্ডনের এক ফ্যাশন সংস্থা। তাদের লাখ টাকার 'আয়রন বার্ন' শার্ট নিয়ে নানা মহলে চলছে জোর হইচই।

Advertisement

দুধ সাদা রঙের শার্ট। পকেটে ইস্ত্রি পোড়া দাগ। আর কিছুই নেই। অথচ সেই শার্টের দামই নাকি ১ লক্ষ ৩ হাজার টাকা! সোশাল মিডিয়ায় শার্টটির ছবি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল। বিদেশি ব্র্যান্ডের শার্টের দাম শুনে চোখ কপালে উঠছে নেটিজেনদের। 'আয়রন বার্ন' শার্ট নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর কাটাছেঁড়া। নেটিজেনদের একটাই প্রশ্ন, "এই ডিজাইন বাড়িতেই করা যায়। বিনামূল্যে যা পাব, তা কেন লাখ টাকা খরচ করে কিনব?" আবার কারও কারও দাবি, "মা-ই তৈরি করে দেবেন।" আবার অনেকে বলছেন, "লাখ টাকা খরচ করে এমন শার্ট পরে হাসির খোরাক হওয়ার কোনও ইচ্ছা নেই। তাই ভুলেও কিনব না।"

তবে শুধুই যে বিরোধিতা রয়েছে তা নয়। নেটিজেনদের কেউ কেউ আবার ওই বিপণন সংস্থার পাশে দাঁড়িয়েছে। তাদের দাবি, শার্টের শুধু ডিজাইনের উপরে দাম স্থির হয় না। শার্টটিতে কোন ধরনের কাপড়ের, তার দাম কেমন - সেটিও খেয়াল রাখা প্রয়োজন। তার উপরেই নির্ভর করে শার্টের দাম স্থির হয়। কেউ কত দামের শার্ট কিনবেন, তা তাঁর সিদ্ধান্ত। তবে বিপণন সংস্থার বিরুদ্ধে রে রে করে ওঠার কিছু নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement