গয়না কি শুধুই অলঙ্কার? নাকি তা ব্যক্তিত্বের দর্পণ? দীর্ঘ সাড়ে আট দশকের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া লাগিয়ে এই প্রশ্নেরই উত্তর খুঁজতে এক নয়া দিগন্ত খুলে দিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। আন্তর্জাতিক নারীদিবসের প্রাক্কালে তারা নিয়ে এল বিশেষ এআই অ্যাপ্লিকেশন ‘শেপ অফ ইউ’। কলকাতার সদর দফতরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এতদিন পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না বাছতেন মহিলারা। এবার গয়না কেনা হবে নিজের মুখের গঠন বা ব্যক্তিত্বের কথা মাথায় রেখে। সেনকোর এই অ্যাপে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিখুঁতভাবে বিশ্লেষণ করবে গ্রাহকের মুখের আদল। সেই অনুযায়ী আপনার চেহারার জন্য কোন গয়নাটি সবচেয়ে বেশি মানানসই, তার হদিস দেবে এই প্রযুক্তি। একেই তারা বলছে ‘ডিজাইন ইন্টেলিজেন্স’।
সংস্থার ডিরেক্টর ও মার্কেটিং প্রধান জয়িতা সেন বলেন, “নারীদের ক্ষমতায়ন এবং ব্যক্তিগত পছন্দের গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই প্রয়াস। মহিলারা নিজেদের আরও ভালোভাবে চিনুন এবং সেই আত্মবিশ্বাস নিয়ে অলঙ্কার পরুন— এটাই আমাদের লক্ষ্য।” সংস্থার এমডি এবং সিইও শুভঙ্কর সেন জানান, "গয়না শিল্পের ইতিহাসে এই ধরনের এআই প্রযুক্তি ভারতে প্রথম। গ্রাহক পরিষেবাকে অন্য মাত্রায় নিয়ে যেতেই এই উদ্যোগ।"
নারীদিবস উপলক্ষে একগুচ্ছ আকর্ষণীয় অফারও ঘোষণা করেছে সংস্থাটি। সোনার গয়না কিনলে প্রতি ১০ গ্রামে ৩০০০ টাকা পর্যন্ত সরাসরি ছাড় মিলবে। মজুরির ওপর রয়েছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। হিরের গয়নার ক্ষেত্রে হিরের মূল্যে ১৫ শতাংশ এবং মজুরিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা। এ ছাড়া রুপোর গয়না ও 'সেনেস'-এর চামড়ার দ্রব্যের ওপর থাকছে লোভনীয় ছাড়। আগামী ৮ মার্চ সংস্থার ওয়েবসাইটে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে মজুরিতে ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিশেষ সুবিধা থাকবে।
বর্তমানে ভারতজুড়ে সেনকোর ১৯৮টিরও বেশি শোরুম রয়েছে। দুবাইয়েও রয়েছে দুটি আন্তর্জাতিক বিপণি। ঐতিহ্যবাহী কারিগরি আর আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন আগামী দিনে গয়নার বাজারে নতুন সংজ্ঞা তৈরি করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
