shono
Advertisement
Ghee Poya

দোলে বাঙালি আজও খোঁজে পছন্দের ঘি পোয়া, বাড়িতে কীভাবে বানাবেন এই মিষ্টি?

দোল আসা মানেই বাঙালির বেশ কিছু চিরাচরিত মিষ্টির প্রতি স্বাভাবিকভাবেই টান তৈরি হওয়া। সারা বছর না খেলেও ঐতিহ্যবাহী বিশেষ কিছু মিষ্টি বিশেষ পার্বণে পাতে চাইই চাই। এই তালিকায় রয়েছে ঘি পোয়াও।
Published By: Arani BhattacharyaPosted: 07:47 PM Feb 18, 2026Updated: 08:38 PM Feb 18, 2026

বসন্তের সঙ্গে বাঙালির জড়িয়ে রয়েছে অনেক আবেগ। পলাশ, শিমুল, দোল, বসন্তোৎসব আর তার সঙ্গে সঙ্গেই থাকে মুখ মিষ্টির পর্ব। দোল আসা মানেই বাঙালির বেশ কিছু চিরাচরিত মিষ্টির প্রতি স্বাভাবিকভাবেই টান তৈরি হওয়া। সারা বছর না খেলেও ঐতিহ্যবাহী বিশেষ কিছু মিষ্টি বিশেষ পার্বণে পাতে চাইই চাই। এই তালিকায় রয়েছে ঘি পোয়াও (Ghee Poya)। যা বিশেষভাবে দোলের মিষ্টি হিসেবেই পরিচিত।

Advertisement

কলকাতার বুকে এই মিষ্টি মেলে এমন দোকানও একটা সময় অবধি দাপিয়ে ব্যবসা করেছে। সেই তালিকায় রয়েছে দু'শো বছর পুরনো ঐতিহ্যবাহী নবকৃষ্ণ গুঁই। একটা সময় দোলের এই মিষ্টি সংগ্রহের জন্য লম্বা লাইন পড়ত। কালের নিয়মে অনেক কিছুই ফিকে হয়েছে। কানাঘুষো শোনা যায়, শহরের এই দোকানেরও নাকি ঝাঁপ বন্ধ হবে। সেসবের পরেও যাতে এই মিষ্টির স্বাদ উপভোগ করতে পারেন রইল তারই উপায়। মনখারাপ না করে দোলের মরশুমে বাড়িতে এবার নিজেই বানিয়ে ফেলতে পারেন এই ঘি পোয়া। কীভাবে বানাবেন জেনে নিন।

ঘি পোয়া, ছবি: সোশাল মিডিয়া।

যাতে এই মিষ্টির স্বাদ উপভোগ করতে পারেন রইল তারই উপায়। মনখারাপ না করে দোলের মরশুমে বাড়িতে এবার নিজেই বানিয়ে ফেলতে পারেন এই ঘি পোয়া।


ঘি পোয়া বানাতে লাগবে পরিমাণমতো ঘি, আধ কাপ গুড়, আধ চা চামচ মৌরী, ময়দা ২-৩ কাপ, চালের গুঁড়ো ১ কাপ, সুজি ১ কাপ

প্রথমে উষ্ণ গরম জলে আখের গুড় মিশিয়ে নিয়ে তাতে চালের গুঁড়ো ও ময়দা মিশিয়ে ভালোভাবে মেখে নিন। তাতে একে একে যোগ করুন সুজি, মৌরিও। মিশ্রণ তৈরি হয়ে গেলে ছোট ছোট লেচি তৈরি করে নিয়ে তা ছোট ছোট আকারে বেলে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে নিয়ে তাতে বেলে রাখা লুচি ভালোভাবে ভেজে নিন। আঁচ কমিয়ে ঘিয়ে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের ঘি পোয়া। মাথায় রাখবেন মিষ্টিটি ভাজার সময় অল্প আঁচে ভাজতে থাকুন। এতে স্বাদো বজায় থাকবে আর মিষ্টিটি মুচমুচেও হবে। খেয়াল রাখতে হবে ময়দার মিশ্রণটি বানানোর ক্ষেত্রেও। তা যাতে বেশি শক্ত বা নরম না হিওয়ে যায় সেদিকে বিশেষ নজর রাখবেন। নচেৎ দোলের সুস্বাদু মিষ্টি সঠিকভাবে বানানো যাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement