shono
Advertisement

Breaking News

জ্বরে ভুগছেন? মুক্তি পেতে ডায়েটে থাক এই খাবারগুলি

জানেন, কী কী খাবেন? The post জ্বরে ভুগছেন? মুক্তি পেতে ডায়েটে থাক এই খাবারগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 PM Oct 09, 2018Updated: 09:09 PM Oct 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও রোদ আবার কখনও বৃষ্টি, আবহাওয়া পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়ছে আমাদের শরীরে৷ পুজোর আগেই ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বরের মতো রোগ৷ সর্দি, কাশিতে জেরবার আমজনতা৷ শপিং ছেড়ে বেশীরভাগ মানুষই ভিড় জমাচ্ছেন ডাক্তারের চেম্বারে৷ কিন্তু জানেন কি, আপনার প্রতিদিনের ডায়েটের সামান্য কিছু বদল ঘটালেই, রোগ থেকে রেহাই পেতে পারেন৷ হয়ে উঠতে পারেন এক্বেবারে সুস্থ৷

Advertisement

[পুজোয় সেরা খাবারের সন্ধান মিলবে শহরের এই রেস্তরাঁগুলিতে]

মাশরুম: জ্বর, সর্দির ভাইরাসের যম মাশরুম৷ তাই জ্বর থেকে মুক্তি পেতে আপনার ডায়েটে থাকুক মাশরুম৷ প্রতিদিন মাশরুম খেলেই এই আবহাওয়ার পরিবর্তনের সময় চিকিৎসকের কাছে না গিয়েও সুস্থ থাকতে পারেন আপনি৷

[মেদহীন শরীর পেতে মাছ-মাংস রাঁধুন তেল ছাড়াই, রইল রেসিপি]

আদা-রসুন: রক্তে থাকা শ্বেত রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে৷ তাই প্রতিদিন নিয়ম মেনে রসুন থাকুক আপনার ডায়েট লিস্টে৷ চিকিৎসকের কাছ থেকে দূরে থাকতে তাই প্রতিদিন একটি করে রসুন খান৷ জ্বর, সর্দি থেকে মুক্তি পেতে আদাও রাখতে পারেন প্রতিদিনের ডায়েট চার্টে৷

[ভাত নষ্ট হচ্ছে? না ফেলে তৈরি করে নিন সুস্বাদু এই মিষ্টি]

জল: আবহাওয়া পরিবর্তনের সময় ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচতে বেশি করে জল খান৷ চিকিৎসকদের মতে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করলে, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দূরে থাকা সম্ভব৷ কম জল পানের অভ্যাস থাকলে, তা আজই বদলান৷

[এবার পুজোয় রসনায় থাক জিভে জল আনা এই তিন মুখরোচক খাবার]

লেবু: পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে আপনার শরীরকে খাপ খাওয়াতে ডায়েটে থাক কমলালেবু, পাতিলেবু৷ বিশেষজ্ঞদের দাবি, রোগজীবাণুর আক্রমণ থেকে আপনার শরীরকে দূরে রাখতে ভিটামিন সি অত্যন্ত প্রয়োজন৷ সুস্থ থাকতে তাই প্রতিদিন লেবু খান৷ নিজেকে সুস্থ রাখতে টোম্যাটোও খেতে পারেন আপনি৷

The post জ্বরে ভুগছেন? মুক্তি পেতে ডায়েটে থাক এই খাবারগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement