shono
Advertisement

Breaking News

Restaurant-style Food at Home

বাড়িতেই রেস্তরাঁর মতো খাবার বানানোর আবদার? সহজ টিপস মেনে চললেই কেল্লাফতে

এতে বাড়তি খরচ তো নেই-ই, উপরন্তু ঘরের সাদামাটা ডাইনিং টেবিলটিকেও মাঝে মধ্যেই আকর্ষণীয় করে তোলার সুযোগ পাওয়া যায়।
Published By: Utsa TarafdarPosted: 05:48 PM Jun 11, 2026Updated: 06:51 PM Jun 11, 2026

একেবারে রেস্টুরেন্টের মতো খাবার চাই! এ বায়না কখনও বাড়ির ছোটরা ধরে, কখনও বা বড়দেরই ইচ্ছে করে রেস্তরাঁর মতো খাবার খেতে। কিন্তু সব সময় তেমন সম্ভব হয় না। কখনও সময়ে কুলোয় না, কখনও সাধ্যে। আর তাছাড়া বাইরের খাবার হরহামেশা খেলে শরীরই বা ভালো থাকে কীভাবে?

Advertisement

কিন্তু ‘আজ বাড়ির খাবারই খেতে হবে’ বলামাত্র বাড়ির খুদেটির মুখ বাংলার পাঁচ! এ অবস্থায় কী করা যায়? বাড়ির খাবারকেই বানানো যেতে পারে রেস্তরাঁর মতো, শুধু মাথায় রাখতে হবে কয়েকটা সহজ টিপস। এতে বাড়তি খরচ তো নেই-ই, উপরন্তু ঘরের সাদামাটা ডাইনিং টেবিলটিকেও মাঝে মধ্যেই আকর্ষণীয় করে তোলার সুযোগ পাওয়া যায়।

বাজার থেকে নিয়ে আসুন একেবারে টাটকা শাক-সবজি-ফল

মরশুমি সবজি-ফলে গুরুত্ব দিন
আজকাল খুঁজলেই বাজারে বছরভর পাওয়া যায় নানা ধরনের সবজি। অর্থাৎ কাঠফাটা গরমেও খুঁজলে গাজর পাওয়া যাবে, একইভাবে ভরা শীতে পাওয়া যেতে পারে পটল-ঢ্যাঁড়স। কিন্তু ‘অফ-সিজন’-এর সবজিতে কখনওই সেই স্বাদ পাওয়া যাবে না। ফলে রান্নার গুণগত মান সামগ্রিকভাবে ভালো হয় না। তাই বাজার থেকে নিয়ে আসুন একেবারে টাটকা শাক-সবজি-ফল, বিশেষ করে যেটি সেই মরশুমের ‘এক্সক্লুসিভ’ ফলন।

সস্তা মশলাপাতি এড়িয়ে চলাই ভালো
মশলাপাতির ক্ষেত্রেও বেছে নিন উচ্চগুণমানযুক্ত উপাদান। এমন জিনিস সবসময় সাশ্রয়ী না হলেও, শরীরের পক্ষে ভালো।

গুরুত্ব দিন পরিবেশনে
রেস্তরাঁর খাবারগুলিকে লোভনীয় দেখতে লাগার অন্যতম কারণ হল সেগুলোর পরিবেশনের ধরন। কখনও কয়েক ফোঁটা সস সাজানো প্লেটজুড়ে, কখনও বা কুচানো স্যালাড একপাশে সাজিয়ে দেওয়া। চাইলেই ইন্টারনেট দেখে শিখে নেওয়া যায় সহজ ‘প্লেটিং’-এর রকমফের। এতে সাধারণ খাবারও আকর্ষণীয় দেখতে লাগে। খাওয়ার ইচ্ছেও জাগে দ্বিগুণ।

ব্যবহার করুন অন্য বাসনপত্র
সময়ে সময়ে কিনে রাখতে পারেন সুন্দর বাসনপত্র, কাচ, ফাইবার বা সেরামিকের তৈরি। অথবা, ঐতিহ্যবাহী কাঁসার বাসন। রোজের বাসন মানুষের মনে একঘেয়েমি সৃষ্টি করে। ফলে তাতে ভালো খাবার পরিবেশন করা হলেও, খেতে আগ্রহ লাগে না। বাসন বদলালে অনেকখানি ফিরে আসে আগ্রহ।

সময়ে সময়ে কিনে রাখতে পারেন সুন্দর বাসনপত্র, কাচ, ফাইবার বা সেরামিকের তৈরি।

এ প্রসঙ্গে যে কথা না বললেই নয়, তা হল এমন ক্ষেত্রে রান্নাকে শিল্প মনে করা জরুরি। যদি ভাবেন রান্না কেবল পেট ভরানোর জন্য করতে হচ্ছে, তবে তার প্রতি সেই যত্ন আসে না অনেক সময়েই। রেস্তরাঁর মতো খাবার বানাতে হলে অবশ্যই কাজটিকে ভালোবাসুন। প্রতিটি সবজির ফালি নিপুণভাবে কাটা হয়েছে কি না, প্রতিটি মাংসের টুকরো সুসিদ্ধ হয়েছে কি না, গুরুত্ব দিন সবদিকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement