shono
Advertisement
Lionel Scaloni

'রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের', ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের

আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার ফাইনালে লিওনেল স্কালোনির দল।
Published By: Prasenjit DuttaPosted: 12:18 PM Jul 16, 2026Updated: 01:13 PM Jul 16, 2026

আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার ফাইনালে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে 'লা আলবিসেলেস্তে'। ম্যাচ শেষে আর্জেন্টিনার 'হেডস্যর' জানিয়েছেন, রক্তের স্বাদ পেয়েছিলেন আগেই। সেখান থেকেই বাজিমাত করেছে দল।

Advertisement

স্কালোনির কথায়, “কঠিন পরিস্থিতিতেই আমরা নিজেদের সেরা খেলাটা খেলি। ওরা একটু চাপে পড়েছিল। ব্যস! রক্তের স্বাদ পেয়ে গিয়েছিলাম। আক্রমণ করেছি। ওদের ছিঁড়ে খেয়েছি। এখন এটাই আমার মনে হচ্ছে।” দলের লড়াইয়ের মানসিকতা তাঁকে অবাক করেছে বলে জানান স্কালোনি। তাঁর কথায়, “এই জয়ের আনন্দ আমার কাছে তো বটেই, দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি। এই দলটা আমাকে অবাক করে। যদি হারতাম, তা হলেও সন্তুষ্ট থাকতাম। আমরা চেষ্টা করেছি। গোলের সুযোগ তৈরি করেছি। সেটাই আসল।”

ফুটবলে হার-জয়ের গুরুত্ব নিয়েও নিজের দর্শনের কথা তুলে ধরেছেন আর্জেন্টিনার কোচ। তাঁর মতে, “ফুটবল মানে শুধু জয় নয়, পরাজয়ও গুরুত্বপূর্ণ। হারের দুঃখ উপলব্ধি করলে তবেই জয়ের আনন্দে মেতে ওঠা যায়। সেটা আমরা একের পর এক ম্যাচে দেখাচ্ছি।” তবে এই জয়কে ১৯৮৬-র জয়ের সঙ্গে তুলনা করতে নারাজ স্কালোনি।

দিয়েগো মারাদোনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওই ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা টানা সম্ভব নয়। মারাদোনার দু'টো গোলই ইতিহাসে অমর। তবে বলতে পারি, মিশর ম্যাচের থেকেও এই ম্যাচে ভালো খেলেছি। আপাতত আনন্দ করব। কাল থেকে আবার স্পেনের বিরুদ্ধে ফাইনালের পরিকল্পনা করব।” সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর এখন বিশ্বকাপের মঞ্চে আরও একবার ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর স্কালোনির আর্জেন্টিনা। ফাইনালে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই এখন তাদের পাখির চোখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement