shono
Advertisement
East Bengal

ভারতের একমাত্র ক্লাব হিসাবে ইতিহাস ইস্টবেঙ্গলের, একসঙ্গে ভারতসেরা পুরুষ-মহিলা দুই দলই

এবার এশিয়ায় ভারতের প্রতিনিধি ইস্টবেঙ্গল। পুরুষ হোক বা মহিলা, সবেতেই ভারতের মশাল থাকবে লাল-হলুদ জার্সিধারীদের হাতে। মাত্র ১০ দিনের ব্যবধানে দু'বার ভারতসেরার শিরোপা ঢুকেছে লাল-হলুদ তাঁবুতে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:07 AM May 22, 2026Updated: 10:07 AM May 22, 2026

ভারতের প্রতিনিধি ইস্টবেঙ্গল। পুরুষ হোক বা মহিলা, সবেতেই ভারতের মশাল থাকবে লাল-হলুদ জার্সিধারীদের হাতে। মাত্র ১০ দিনের ব্যবধানে দু'বার ভারতসেরার শিরোপা ঢুকেছে লাল-হলুদ তাঁবুতে। প্রথমে দেশের সেরা হয়েছেন ইস্টবেঙ্গলের মেয়েরা। তারপর ২২ বছরের খরা কাটিয়ে পুরষদের দলও ভারতসেরা হয়েছে। এবার এশীয় পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল, পুরুষ এবং মহিলা উভয় দলই।

Advertisement

আইএসএল চ্যাম্পিয়ন হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'তে খেলবে ইস্টবেঙ্গলের পুরুষ দল। গতবছরও অবশ্য এশীয় পর্যায়ে খেলেছিল লাল-হলুদ ব্রিগেড, সুপার কাপ চ্যাম্পিয়ন হিসাবে। এফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় দল। কিন্তু বিদেশের প্রতিকূল পরিবেশে তুর্কমেনিস্তানের সেরা ক্লাব আর্কাদগ এফসির কাছে হার মানতে হয়। এবার এসিএল-২তে খেলতে পারে লাল-হলুদ। যেহেতু এবারের আইএসএলের মেয়াদ কম ছিল, তাই কোয়ালিফায়ার খেলে এসিএল-২তে যোগ্যতা অর্জন করতে হবে। বিদেশের মাটিতে গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করা, ভারতীয় ক্লাবের জয়ধ্বনি জোরালো করার দায়িত্ব এখন মশাল বাহিনীর কাঁধে।

একসঙ্গে ভারতসেরা হয়েছে লাল-হলুদের দুই দল। ভারতীয় ফুটবলে এমন নজির আগে কখনও ঘটেনি। দেশের এক নম্বর লিগে একই মরশুমে একই ক্লাবের পুরুষ এবং মহিলা দল একসঙ্গে চ্যাম্পিয়ন হয়েছে-এমনটা ভারতীয় ফুটবলে কখনও হয়নি। সেই সোনালি নজির এবার গড়ে ফেললেন মশাল গার্লস এবং লাল-হলুদের ব্রিগেড।

ইস্টবেঙ্গলের মহিলা দল সর্বভারতীয় ফুটবলে লাগাতার দাপট দেখিয়েছে। গতবারও ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ। সেই একই দাপট ধরে রেখে এবারও চ্যাম্পিয়নের মুকুট উঠেছে সুলাঞ্জনা রাউলদের মাথায়। এবারও এশীয় পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গলের মেয়েরা। কোয়ালিফায়ার থেকে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গিয়েছিলেন সঙ্গীতা বাসফোররা। উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে যাওয়ার হাতছানিও ছিল। তবে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়। গতবার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ফাজিলারা।

এবার একসঙ্গে ভারতসেরা হয়েছে লাল-হলুদের দুই দল। ভারতীয় ফুটবলে এমন নজির আগে কখনও ঘটেনি। দেশের এক নম্বর লিগে একই মরশুমে একই ক্লাবের পুরুষ এবং মহিলা দল একসঙ্গে চ্যাম্পিয়ন হয়েছে-এমনটা ভারতীয় ফুটবলে কখনও হয়নি। সেই সোনালি নজির এবার গড়ে ফেললেন মশাল গার্লস এবং লাল-হলুদের ব্রিগেড। ২২ বছরের অপেক্ষার অবসান তো এমন নজিরবিহীনভাবেই হয়। ভারতজয়ের পালা সাঙ্গ, এবার এশীয় ময়দানে তেরঙ্গার প্রতিনিধি হিসাবে নামবে লাল-হলুদের দুই দল, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের গৌরব বাড়াতে লড়বেন ফাজিলা-রশিদরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement