shono
Advertisement
FIFA World Cup 2026

নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা! আজব ভবিষ্যদ্বাণী ব্রাজিলীয় জ্যোতিষীর

এমন বিশ্বাস ব্রাজিলের এক জ্যোতিষীর। সোশাল মিডিয়ায় তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা তুঙ্গে। কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 10:30 AM Jun 15, 2026Updated: 02:52 PM Jun 15, 2026

বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচ চলছে। গ্যালারিতে হাজার হাজার দর্শক। হঠাৎ আকাশ থেকে নেমে এল বিশাল এক মহাকাশযান। সেখান থেকে মাঠে নেমে এল এলিয়েনরা। তারপর খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল-সহ দর্শকদের অপহরণ করে উড়ে গেল তারা। শুনতে অনেকটা কল্পবিজ্ঞানের গল্পের মতো। অনেকেই আবার একে হলিউডের কোনও সিনেমার চিত্রনাট্য ভেবে বসতে পারেন। কিন্তু সত্যিই যদি এমন হয়? অন্তত এই বিশ্বাস ব্রাজিলের এক মহিলা জ্যোতিষী। সোশাল মিডিয়ায় তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা তুঙ্গে।

Advertisement

ব্রাজিলের আধ্যাত্মিক গুরু ভো বাহিয়ানা। তাঁর আসল নাম এলিসাঞ্জেলা দে সুজা। তিনি মনে করেন, চলতি বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালীন মায়ামিতে এমন ঘটনা ঘটতে পারে। ইনস্টাগ্রামে তাঁর ২ কোটিরও বেশি অনুসারী রয়েছে। সম্প্রতি এক ভিডিওয় কান্না জড়িত গলায় জানান, তিনি স্বপ্ন দেখেছেন। বিশাল ইউএফও ফুটবল মাঠে নেমে এসেছে। সেখানে অন্তত শখানেক এলিয়ান। তারা ফুটবলার, ম্যাচ অফিসিয়াল, দর্শক মিলিয়ে ৭০০-রও বেশি মানুষকে মহাকাশযানে তুলে নিচ্ছে। 

সম্প্রতি এক ভিডিওয় কান্না জড়িত গলায় জানান, তিনি স্বপ্ন দেখেছেন। বিশাল ইউএফও ফুটবল মাঠে নেমে এসেছে। সেখানে অন্তত শখানেক এলিয়ান। তারা ফুটবলার, ম্যাচ অফিসিয়াল, দর্শক মিলিয়ে ৭০০-রও বেশি মানুষকে মহাকাশযানে তুলে নিচ্ছে। 

রোববার ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। ম্যাচের পর চর্চায় ভো বাহিয়ানা। সোশাল মিডিয়ায় নিজের এক স্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “বন্ধুরা, আমি দেখেছি এলিয়ানরা মায়মির মাঠ আক্রমণ করেছে। আমি অনেক চিৎকার, অনেক কান্না, কষ্ট দেখেছি।” তাঁর এই মন্তব্য নিয়ে ব্রাজিলের সমর্থকদের জল্পনা। বাহিয়ানা সতর্ক করে বলেন, “২০২৬ সালের ২৪ জুন মায়ামির স্টেডিয়ামে যাবেন না। ওই জায়গা থেকে দূরে থাকুন।” অনেকেই মনে করছেন, তিনি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের কথাই বলেছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের ওই ম্যাচে বিপুল দর্শকসমাগম হবে বলেই মনে করা হচ্ছে।

বাহিয়ানা আরও বলেন, ঘটনাটি ২৪ জুনের পরিবর্তে ২৬ জুনও ঘটতে পারে। তাঁর এই ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর জে ক্লেও। তাঁর একটি টিকটক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তাঁর কথায়, “হয়তো ভবিষ্যতে ঘটতে পারে এমন একটি ঘটনার ইঙ্গিত ছিল। তবে তা পরে বদলেও যেতে পারে।” তিনি বোঝাতে চেয়েছেন, স্বপ্নে যা দেখেছেন তা নিছক কোনও ভবিষ্যদ্বাণী নয়।

সতর্ক করে তিনি বলেন, “২০২৬ সালের ২৪ জুন মায়ামির স্টেডিয়ামে যাবেন না। ওই জায়গা থেকে দূরে থাকুন।”

এই ঘটনার মানুষ দু’বছর আগে ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছে। আবারও আলোচনা শুরু হয়েছে ২০২৪ সালের ‘মায়ামি মল এলিয়েন’ বিতর্ক নিয়ে। সে সময় একটি শপিং মলে অনেক পুলিশ মোতায়েন হওয়ায় গুজব ছড়িয়ে পড়ে। সেখানে নাকি ভিনগ্রহীদের দেখা গিয়েছে। যদিও পুলিশ জানায়, আসলে কয়েকজন কিশোর আতশবাজি ফাটিয়েছিল। সেই ঘটনাকেই ঘিরে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়েছিল।

ভো বাহিয়ানার ভবিষ্যদ্বাণী নিয়ে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আবার কেউ কৌতূহলী। একজন ইউজার মজা করে লেখেন, 'তাহলে ভিনগ্রহীরা এত দূর থেকে শুধু ব্রাজিলের তারকাদের খেলা দেখতে আসছে?' অন্য একজনের মন্তব্য, 'কয়েক মাস আগে এক ইউএফও গবেষকও এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাই বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।” তবে এই ধরনের দাবির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। সোশাল মিডিয়ায় প্রায়ই এই ধরনের নানা পোস্ট ভাইরাল হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement