shono
Advertisement
Lionel Messi event

'মেসি ইভেন্ট ইডেনেই চেয়েছিলাম, মেলেনি অনুমতি', সৌরভের মন্তব্য নিয়ে বিস্ফোরক শতদ্রু

যুবভারতীতে লিওনেল মেসিকে ঘিরে প্রবল বিশৃঙ্খলায় মুখ পুড়েছিল কলকাতার। গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল মেসিকাণ্ড ঘিরে।
Published By: Anwesha AdhikaryPosted: 07:23 PM May 28, 2026Updated: 07:24 PM May 28, 2026

যুবভারতীতে লিওনেল মেসিকে ঘিরে প্রবল বিশৃঙ্খলায় মুখ পুড়েছিল কলকাতার। গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল মেসিকাণ্ড ঘিরে। সেই অনুষ্ঠানটা যুবভারতীর বদলে ইডেন গার্ডেন্সে হলে এভাবে বিশৃঙ্খলা হত না, এমনটাই জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, গোটা অনুষ্ঠান তিনি ইডেনেই করতে চেয়েছিলেন। কিন্তু সিএবির অনুমতি মেলেনি। এহেন মন্তব্য-পালটা মন্তব্যের জেরে ফের বিতর্ক দানা বেঁধেছে মেসি বিশৃঙ্খলা নিয়ে।

Advertisement

দিনকয়েক আগে একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, ইডেনে টি-২০ বিশ্বকাপের ফাইনাল, আইপিএল সেমিফাইনাল, বিশ্বকাপ সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ হয়েছে। শতদ্রুকে তিনি অনুরোধ করেছিলেন মেসি ইভেন্ট ইডেনে করার জন্য, এমনটাও দাবি করেন সৌরভ। তিনি আরও বলেন, মেসি আসবে শুনে সিএবি কর্তারা সকলেই উৎফুল্ল ছিলেন। মেসি ইভেন্টের জন্য ইডেন খুলে দিতে সিএবির কোনও আপত্তি ছিল না বলে সাফ জানিয়েছেন সৌরভ। তাঁর কথায়, শেষ পর্যন্ত শতদ্রুর ইচ্ছাতেই মেসি ইভেন্ট যুবভারতীতে আয়োজিত হয়েছিল। ইডেনে মেসিকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা হত না বলেই নিশ্চিত সৌরভ।

কিন্তু মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রুর কণ্ঠে একদম উলটো সুর। তিনি বলছেন, মেসি ইভেন্টের জন্য ইডেনই তাঁর প্রথম পছন্দ ছিল। কিন্তু ২৫ দিন অপেক্ষা করেও সিএবির তরফ থেকে অনুমতি পাননি। যেহেতু ইভেন্টের ভেন্যু চূড়ান্ত না হলে মেসির ভারত সফরটাই বাতিল হয়ে যেতে পারত, তাই আর বেশিদিন অপেক্ষা করা সম্ভব হয়নি বলে জানান শতদ্রু। তাঁর কথায়, "দাদা মনে হয় ভুলে গিয়েছেন, কিন্তু আমরা ইডেনেই মেসির ইভেন্ট আয়োজন করতে চেয়েছিলাম। সেই সময় নির্বাচন থাকায় আমাকে অনুমতি দিতে পারেনি সিএবি।" দু'রকম মন্তব্যে প্রশ্ন উঠছে, মেসির ইভেন্ট নিয়ে ঠিক কী হয়েছিল?

গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা হয়। হাজারে হাজারে মানুষ মাঠে ঢুকে পড়েন, রীতিমতো তাণ্ডব চালান স্টেডিয়ামজুড়ে। মেসি, সুয়ারেসদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি পরে জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে তাঁর অনুষ্ঠান পণ্ড করা হয়েছিল। পুলিশে অভিযোগও দায়ের করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement