হিন্দু ধর্মে বৃহস্পতিবারের বেশ কিছু মাহাত্ম্য রয়েছে। এই দিনটির অধিপতি বৃহস্পতি। দিনটি লক্ষ্মীদেবী এবং বিষ্ণুকে সমর্পিত। বহু গৃহস্থই এদিন লক্ষ্মীদেবীর পুজো করেন। অনেকে বিশ্বাস করেন, তাতেই শ্রীবৃদ্ধি হবে সংসারের। তবে বাস্তুশাস্ত্র (Vastu Tips) অনুযায়ী, কিছু নিয়ম মানা জরুরি। বিশেষত কোনটা কিনবেন আর কিনবেন না, তা জেনে নেওয়া প্রয়োজন। আর এই নিয়ম মানলেই প্রসন্ন হবেন লক্ষ্মীদেবী।
চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কোন জিনিস ভুলেও কিনবেন না:
তীক্ষ্ম ও ধারযুক্ত বস্তু
বৃহস্পতিবার ভুলেও সূঁচ, কাঁচি, ছুরি বাড়িতে কিনে আনবেন না। ব্যবহার না করলেও ভালো হয়।
বৈদ্যুতিক সরঞ্জাম
যে কোনও ধরনের বৈদ্যুতিন উপকরণও বৃহস্পতিবার না কেনাই ভালো। তাতে হিতে বিপরীত হতে পারে।
লোহার জিনিস
ভুলেও লোহার কড়াই, লোহার বাসন বৃহস্পতিবার কিনে বাড়িতে আনবেন না। তাতে লক্ষ্মীদেবী বিমুখ হতে পারেন।
হলুদ পোশাক
বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক কিনবেন না। তাতে আপনার কেরিয়ারের উন্নতিতে বাধা পেতে পারেন।
ঝাঁটা ও জুতো
ভুলেও বৃহস্পতিবার ঝাঁটা ও জুতো কিনে বাড়ি ফিরবেন না। মনে রাখবেন, লক্ষ্মী চঞ্চলা। তাই দেবী যাতে বিমুখ না হন, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।
গৃহশান্তি ফেরাতে এবং সংসারের শ্রীবৃদ্ধিতে বৃহস্পতিবার আরও বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। জেনে নিন সেগুলি ঠিক কী:
- জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, বৃহস্পতিবার ভুলেও শ্যাম্পু করা উচিত। বিশেষত বিবাহিত মহিলাদের এই নিয়ম মানা প্রয়োজন।
- এদিন ভুলেও চুল, নখ কাটবেন না। তাতে বাড়িতে অশান্তি হতে পারে। আর্থিক সংকটেও পড়তে পারেন।
- বৃহস্পতিবার ঘরের ঈশান কোণ মোছা উচিত নয়। তাতে সন্তানের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বৃহস্পতিবার এই নিয়মগুলি না মানলে ঘোর বিপদ হতে পারে বলেই মত জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রবিদদের। তাই এই নিয়মগুলি মেনে চলুন। আর তাতেই আপনার গৃহকোণ হয়ে উঠবে আরও সুন্দর।
