shono
Advertisement
Union Ministers Delhi Home

কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট

দিল্লির এই ঐতিহ্যবাহী বাংলো ও ভবনগুলি প্রায় ৮০ থেকে ১০০ বছর পুরোনো। বাড়িগুলিতে নিয়মিত জল চুঁইয়ে পড়া, উইপোকার উপদ্রব এবং বিদ্যুৎ ও প্লাম্বিং ব্যবস্থার ক্ষয়ক্ষতি সারাতে বিপুল অর্থ খরচ হয়।
Published By: Amit Kumar DasPosted: 11:55 AM Aug 24, 2026Updated: 02:07 PM Aug 24, 2026

২০২৫-'২৬ অর্থবর্ষে নয়াদিল্লির লুটিয়েনস জোন এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবন (Union Ministers Delhi Home) মেরামত, সাজসজ্জা ও সংস্কারের পেছনে রেকর্ড ৯২.৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। পিটিআই-এর করা একটি আরটিআই রিপোর্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এই খরচ ২০১৪-'১৫ সালের তুলনায় তিন গুণেরও বেশি। ২০১৪-'১৫ সালে এ বাবদ ২৭.৪৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল।

Advertisement

দিল্লির এই ঐতিহ্যবাহী বাংলো ও ভবনগুলি প্রায় ৮০ থেকে ১০০ বছর পুরোনো। বাড়িগুলিতে নিয়মিত জল চুঁইয়ে পড়া, উইপোকার উপদ্রব এবং বিদ্যুৎ ও প্লাম্বিং ব্যবস্থার ক্ষয়ক্ষতি সারাতে বিপুল অর্থ খরচ হয়। দ্রব্যমূল্য ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির সঙ্গে রক্ষণাবেক্ষণের খরচও বহুগুণ বেড়েছে। কেন্দ্রীয় পূর্ত বিভাগ বা সিপিডব্লুডি-এর মাধ্যমে ২০১৪-'১৫ থেকে ২০২৫-'২৬ অর্থবর্ষ পর্যন্ত মোট ৫৪৭.৬৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

এই খরচ ২০১৪-'১৫ সালের তুলনায় তিন গুণেরও বেশি। ২০১৪-'১৫ সালে এ বাবদ ২৭.৪৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল।

প্রশাসনিক কর্তারা বলেছেন, মুদ্রাস্ফীতি এবং মধ্য দিল্লির বড় বড় চত্বরে ছড়িয়ে থাকা পুরোনো স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান ব্যয়ের কথা মাথায় রাখলে ২০২৫-'২৬ সালের এই পরিসংখ্যানটি ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ। এক আধিকারিক জানান, অতীতে কিছু বাংলো ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনাও ছিল, যদিও তা কখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তিনি বলেন, "এগুলো মূলত ৮০-৯০-১০০ বছরের পুরোনো বাংলো। সবগুলো না হলেও, কয়েকটি কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল এবং সেগুলোর আধুনিকীকরনের প্রয়োজন ছিল।"

ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হিসেবে নতুন দিল্লি নির্মাণের অংশ হিসেবে ১৯১২ থেকে ১৯৩০ সালের মধ্যে এই বাংলো এলাকাটি গড়ে তোলা হয়েছিল এবং স্বাধীনতার পর এটিকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য উপযোগী করে তোলা হয়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মন্ত্রীরা মেরামত ও আধুনিকীকরণে বছরে গড়ে ২৬.৭৮ কোটি টাকা ব্যয় করেছেন। এরপর ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই গড় বার্ষিক ব্যয় বেড়ে প্রায় ৫০ কোটি টাকায় দাঁড়ায়। ২০২৪-'২৫ সালে এই ব্যয় ছিল ৭১.৯৮ কোটি টাকা এবং ২০২৫-'২৬ সালে ৯২.৩৫ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাধারণত ৭০ থেকে ৭২ জন ক্যাবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকেন। সেই হিসেবে গড়ে একেকজন মন্ত্রীর জন্য ১.২০ কোটি টাকা ব্যয় হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement