shono
Advertisement
Khan Sir Coaching Vandalism

খান স্যারের ‘প্রতিদ্বন্দ্বী’ রোশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে! ছিলেন কোচিং সেন্টারে গুলি কাণ্ডে অভিযুক্ত

বিহারের পাটনায় গত পাঁচ ছ’বছর ধরে খান স্যার এবং রোশন স্যারের কোচিং সেন্টারের মধ্যে সংঘাত চলছে। ২০২১ সালেও খান স্যারের কোচিং সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় কোচিং সেন্টারে ভাঙচুর চালান প্রিন্স। শুধু তা-ই নয়, চলে কর্মীদের মারধর এবং বোমা হামলাও। রোশন স্যারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন খান স্যার। পালটা খান স্যারের বিরুদ্ধেও অশান্তির অভিযোগ এনেছেন রোশন স্যার।
Published By: Subhodeep MullickPosted: 02:12 PM Jun 14, 2026Updated: 02:12 PM Jun 14, 2026

খান স্যারের কোচিং সেন্টারে গুলিকাণ্ডে অভিযুক্তের রহস্যমৃত্যু। নেপালে উদ্ধার হয়েছে তাঁর দেহ। তিনি ছিলেন খান স্যারের ‘প্রতিদ্বন্দ্বী’ রোশন স্যারের ভাই।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রিন্স। সম্প্রতি খান স্যারের কোচিং-এ যে হামলার ঘটনা ঘটে, তাতে অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। কয়েকদিন আগে ছয় বন্ধুর সঙ্গে তিনি নেপালে যান। শনিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। কিন্তু কী কারণে তিনি প্রাণ হারালেন, তা এখনও জানা যায়নি। তাঁর পরিবার ইতিমধ্যেই নেপালের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিহারের পাটনায় গত পাঁচ ছ’বছর ধরে খান স্যার এবং রোশন স্যারের কোচিং সেন্টারের মধ্যে সংঘাত চলছে। ২০২১ সালেও খান স্যারের কোচিং সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় কোচিং সেন্টারে ভাঙচুর চালান প্রিন্স। শুধু তা-ই নয়, চলে কর্মীদের মারধর এবং বোমা হামলাও। রোশন স্যারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন খান স্যার। পালটা খান স্যারের বিরুদ্ধেও অশান্তির অভিযোগ এনেছেন রোশন স্যার।

গত ২ জুন ফের সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। অভিযোগ, অশান্তির সময়ে খান স্যারের কোচিং-এ গুলি চলে। আহত হন এক নিরাপত্তারক্ষী। বিষয়টি প্রকাশ্যে আসতেই শয়ে শয়ে পড়ুয়া রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। গোটা ঘটনায় গ্রেপ্তার হয়েছেন রোশন স্যার। তিনি এখনও জেলবন্দি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement