shono
Advertisement
Meta

কোন অ্যালগরিদমে মুছল মোদির 'ফ্রেন্ডস' ভিডিও? মেটার গ্লোবাল টিমকে সমন কেন্দ্রের

দ্রুতই মেটা কর্তারা সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।
Published By: Biswadip DeyPosted: 08:48 PM Jul 31, 2026Updated: 08:48 PM Jul 31, 2026

দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একঝাঁক ভুয়ো ভিডিও বহুল জনপ্রিয় ভিডিও মুছে দিয়েছিল মেটা! সেই নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। মেটাকে তুলোধোনা করেছেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই কেন্দ্রের তলব পেয়ে ‘মুচলেকা’ দিয়েছে মেটা। কিন্তু এবার মেটার গ্লোবাল টিমকে সমন পাঠাল কেন্দ্র। জানা গিয়েছে, মোদির ফেসবুক পোস্টটিকে সাময়িক ভাবে কেন মুছে দেওয়া হয়েছিল তার নেপথ্যে অ্যালগরিদম বুঝতেই এই তলব।

Advertisement

সূত্রানুসারে, আগামী সপ্তাহের মাঝামাঝি ভারতে আসতে পারে মেটা টিম। কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পাশাপাশি সংসদীয় প্যানেলের সঙ্গেও সাক্ষাৎ করবে তারা। জানা যাচ্ছে, টিমের কাছে অ্যালগরিদমের খুঁটিনাটি, তা কীভাবে কাজ করে, কোনও পোস্ট মোছার ব্যাপারে তাদের দায়বদ্ধতা- সবই জানতে চাওয়া হবে। উল্লেখ্য, এর আগে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে মেটার এক সিনিয়র এক্সিকিউটিভকে তলব করা হয়েছিল। মেটা আগেই জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পোস্ট করা কন্টেন্ট যেন উধাও হয়ে না যায় সেটা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

এদিকে মোদির বহু ভুয়ো ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরছে বলে অভিযোগ। মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। অভিযোগ, মেটার অধীনস্থ সোশাল মিডিয়া যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামে বাড়ছে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি এআই কন্টেন্টের সংখ্যা। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এই ছবি বা ভিডিও দেখে আমজনতা এই কন্টেন্টের সত্যতা যাচাই করতে পারছেন না। ফলে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশের তরফে ইতিমধ্যেই মেটার প্রতিনিধিদের তলব করা করা হয়েছিল। এআই দিয়ে তৈরি কন্টেন্টের প্রচার রুখতে মেটার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেই নিয়েও প্রশ্ন করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement