Advertisement
৩০০ কোটির 'রামায়ণ'-এ 'রাম' রণবীর একাই ৭৫ কোটি! পারিশ্রমিকে কে কাকে টেক্কা দিলেন?
'রামায়ণ'-এর পারিশ্রমিকে কে কাকে টেক্কা দিলেন? রাম নাকি সীতা, কার পকেট ভারী?
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ১’-এ অভিনয় করেছেন বলিউড ও দক্ষিণের একঝাঁক তারকা। বহু প্রতিক্ষীত এই ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও সাধারণ মানুষের একটা আগ্রহ আছে, তা বললে অত্যুক্তি হবে না। সবচেয়ে বেশি পারিশ্রমিক এল কার পকেটে? মিডিয়া রিপোর্ট মোতাবেক, 'রামায়ণ'-এর জন্য মোট ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন 'রাম' রণবীর কাপুর। অর্থাৎ প্রতিটি পর্বের জন্য বরাদ্দ ৭৫ কোটি টাকা।
রাম-রাবণের পারিশ্রমিকের যুদ্ধে এগিয়ে কে? জানা যাচ্ছে, পারিশ্রমিকের যুদ্ধেও জয়ী রাম রণবীর কাপুর। সূত্রের খবর, প্রতি পর্ব পিছু ৫০ কোটি পারিশ্রিমিক নিয়েছেন 'রাবণ' যশ। অর্থাৎ দক্ষিণী অভিনেতা যশের মোট পারিশ্রমিক একশো কোটি। এছাড়াও, ছবির সহ-প্রযোজক হওয়ায় লভ্যাংশ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। প্রথম পর্বের ট্রেলারে হনুমানের দেখা মেলেনি। মনে করা হচ্ছে দ্বিতীয়ার্ধে হনুমানের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয় পর্বেই নির্মাতারা সানি দেওলের আত্মপ্রকাশ ঘটাবেন। হনুমান চরিত্রে অভিনয়ের জন্য সানি দেওল নাকি ৪০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন।
লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে। শোনা যাচ্ছে, লক্ষ্মণের চরিত্রে অভিনয়ের জন্য দুই থেকে চার কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। এবার জেনে নেওয়া যাক রাজা দশরথের চরিত্রের জন্য কত পারিশ্রমিক পেলেন অরুণ গোভিল।
প্রবীণ অভিনেতা অরুণ গোভিল যিনি দর্শকের কাছে রাম হিসেবেই সকলের কাছে পরিচিত। ভগবান রামের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করা অরুণ গোভিলকে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ দেখা যাবে রাজা দশরথের চরিত্রে। তাঁর পারিশ্রমিক প্রায় আড়াই কোটি টাকা শোনা গেলেও বিষয়টি এখনও নিশ্চিত নয়।
শূর্পণখার ভূমিকায় দেখা যাবে বলি ডিভা রকুল প্রীত সিংকে। বাকি চরিত্রদের পারিশ্রমিকের মতো তিনি কত পেলেন তা জানতে আগ্রহী রকুল ভক্তরা। ইন্ডাস্ট্রির কানাঘুষো, এক থেকে দু'কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যদিও কোনও তারকাই পারিশ্রমিক নিয়ে কোনও ইঙ্গিত দেননি।
'রামায়ণ'-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কৈকেয়ী। যে চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেত্রী লারা দত্ত। তিনি নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
Published By: Kasturi KunduPosted: 06:37 PM Jul 31, 2026Updated: 12:14 AM Aug 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
