shono
Advertisement
Araghachi

ক্ষেপণাস্ত্রে বিদ্ধ বাণিজ্যতরী! যুদ্ধের আগুন দিল্লি-তেহরান সম্পর্কেও? ফোনে আরাঘাচি-জয়শংকর কথা

গত দেড় সপ্তাহ ধরে নতুন করে ধুন্ধুমার যুদ্ধ চলছে।
Published By: Biswadip DeyPosted: 09:17 PM Jul 31, 2026Updated: 09:17 PM Jul 31, 2026

আমেরিকা-ইরান শান্তিচুক্তি শিকেয় উঠেছে। গত দেড় সপ্তাহ ধরে নতুন করে ধুন্ধুমার যুদ্ধ চলছে। বৃহস্পতিবার জর্ডনে ইরানি হামলার বদলা নিয়েছে আমেরিকা। তেহরানে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বায়ুসেনা। সব মিলিয়ে অশান্তি বেড়েই চলেছে। এমতাবস্থায় ফোনে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Advertisement

জয়শংকর নিজেই এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন একথা। তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'আজ সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। ওই অঞ্চলের সংঘাতময় পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। আমরা জোরালোভাবে আহ্বান জানিয়েছি যেন কোনও অবস্থাতেই বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা না চালানো হয়। যে কোনও পক্ষেরই এই ধরনের হামলার নিন্দা জানায় ভারত। বর্তমান পরিস্থিতি এবং পর্যালোচনার বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাকে জানানো হয়েছে। ভারত সব সময়ই আলোচনা ও কূটনীতির পক্ষে।'

প্রসঙ্গত, আজ শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবনে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে জয়শংকরের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন। সূত্রের খবর, আরব দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল উত্তপ্ত পরিস্থিতি এবং তার জেরে ভারতের জ্বালানি সুরক্ষায় সম্ভাব্য প্রভাব নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনিক মহলে। এহেন পরিস্থিতিতে দেশে অপরিশোধিত তেল ও জ্বালানির অবাধ জোগান বজায় রাখতে এই বৈঠক হয়। ভারতীয় নাবিকদের সুরক্ষার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এরপর সন্ধ্যাতেই জানা গেল আরাঘাচি-জয়শংকর ফোনালাপের কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement