shono
Advertisement
Indian Railways

১২ বছরে দুর্ঘটনা কমল ৮৮ শতাংশ! মোদি জমানায় যাত্রী নিরাপত্তায় বিরাট সাফল্য ভারতীয় রেলের

চলতি বছর রেল দুর্ঘটনার সংখ্যাটা চমকে দেবে। কোন 'রক্ষাকবচে' এতটা কমল দুর্ঘটনা?
Published By: Subhajit MandalPosted: 07:58 PM Jul 31, 2026Updated: 07:58 PM Jul 31, 2026

একটা সময় পর্যন্ত ভারতীয় রেল আর দুর্ঘটনা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। কয়েক বছর আগেও একাধিক রেল দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে। তবে সেসব এখন অতীত। দুর্ঘটনা রোধে গত দু'বছরে বিরাট সাফল্য পেয়েছে ভারতীয় রেল। অন্তত সরকারি পরিসংখ্যান তাই বলছে।

Advertisement

কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২৬-’২৭ অর্থবর্ষে গোটা দেশে জুন পর্যন্ত মাত্র দু’টি ‘বড়’ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ২০২৪-২৫ সালেও এই বড় দুর্ঘটনার সংখ্যাটা ছিল ১৩৫। অর্থাৎ ২০২৫-’২৬ অর্থবর্ষে দুর্ঘটনার সংখ্যা নেমে এসেছিল ১৬-তে। এ বছর এ পর্যন্ত মাত্র দুটি বড় দুর্ঘটনা ঘটেছে রেলে। পরিসংখ্যান বলছে, মোদি জমানার ১২ বছরে রেলে দুর্ঘটনা কমেছে ৮৮ শতাংশ।

রেলের বক্তব্য, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণে জোর দেওয়ার ফলে দুর্ঘটনা কমানো গিয়েছে। নিরাপত্তা–খাতে গত এক দশক ধরে বাজেটে অর্থবরাদ্দ বৃদ্ধিই এই সাফল্যের মূল কারিগর। মন্ত্রকের দাবি, ২০১৩-’১৪ অর্থবর্ষে রেলের নিরাপত্তা–খাতে বরাদ্দ ছিল ৩৯,২০০ কোটি টাকা। ২০২৬-’২৭ অর্থবর্ষে সেটা হয়েছে ১,২০,৩৮৯ কোটি টাকা। এই টাকাটার একটা বড় অংশ খরচ হয়েছে রেলের বিভিন্ন স্তরে স্বয়ংক্রিয় দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা 'কবচ' কার্যকর করার জন্য। বর্তমানে ‘কবচ ৪.০’ সফল ভাবে ২,৫৬৯ কিলোমিটারে চালু হয়েছে। আগামী দিনে এই দূরত্বটা আরও বাড়ানো হচ্ছে।

রেলের ব্যাখ্যা অনুযায়ী, ‘কবচ’ হল মূলত একটি সংঘর্ষবিরোধী প্রযুক্তি। দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এর মাধ্যমে এড়ানো যায়। একই লাইনের উপর দু’টি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে ‘কবচ’। সেই অনুযায়ী সে আগেভাগে ট্রেনের চালককে সতর্ক করে দেয়। দুটি ট্রেন একই লাইনে চলে এলে ইঞ্জিনে বসানো একটি যন্ত্রের মাধ্যমে অনবরত সিগন্যাল দিতে থাকে ‘কবচ’ (Kavach)। যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন তিনি। শুধু তাই নয়, চালককে সতর্ক করার পরও তিনি পদক্ষেপ না করলে স্বয়ংক্রিয়ভাবে রেলের গতিবেগ কমিয়ে দেয়। দুটি ট্রেনের ধাক্কা লাগার আগেই ব্রেক কষে থামিয়ে দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement