shono
Advertisement

হিন্দু-বিদ্বেষী মন্তব্য নয়, নেতাদের কড়া নির্দেশ কংগ্রেসের

রাম মন্দির, সবরীমালা নিয়ে মন্তব্য করতে নিষেধ করা হয়েছে। The post হিন্দু-বিদ্বেষী মন্তব্য নয়, নেতাদের কড়া নির্দেশ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 PM Feb 04, 2019Updated: 02:52 PM Feb 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সময়, বিজেপির ছোট থেকে বড় সব স্তরের নেতারাই কংগ্রেসকে ‘হিন্দু বিরোধী’ দল হিসেবে প্রচার করার চেষ্টা করেন। এবার সেই ভাবমূর্তি ঝেড়ে ফেলার চেষ্টায় কংগ্রেস। দলীর মুখপাত্রদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কোনওরকম টেলিভিশন চ্যানেল বা কোনও সাক্ষাৎকারে বা কোনও বিতর্ক সভায় কোনওরকম হিন্দু বিদ্বেষী মন্তব্য করা যাবে না। এমন কোনও বিষয়ে কথা বলা যাবে না যার সঙ্গে হিন্দুদের ভাবাবেগ জড়িত।

Advertisement

[পুরীর সমাবেশে রাম মন্দির নিয়ে বিশেষ ঘোষণা অমিত শাহর]

রাহুল গান্ধী সভাপতি হওয়ার পর থেকেই ‘নরম হিন্দুত্ব’-এর পন্থা নিয়েছে কংগ্রেস। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাহুলের ‘টেম্পল রান’ নজর কেড়েছে রাজনৈতিক মহলের। লোকসভাতেও যে সেই একই পথে হাঁটতে চলেছে দেশের সবচেয়ে পূরনো দল। ইতিমধ্যেই দলের মুখপাত্রদের জানিয়ে দেওয়া হয়েছে কোনওরকম হিন্দু বিদ্বেষী মন্তব্য করা যাবে না। কয়েকটি বিশেষ বিষয়ে মন্তব্য করা থেকে পুরোপুরি বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাম মন্দির, সবরীমালা এবং নাগরিকত্ব সংশোধনী ইস্যু। উল্লেখ্য, এই তিনটি বিষয়ের কোনওটিতেই কংগ্রেসের অবস্থান স্পষ্ট নয় বলে দাবি বিজেপির। অমিত শাহ একাধিকবার রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করেছেন মন্দির ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করার। কিন্তু কংগ্রেস এখন ‘ধরি মাছ না ছুঁই পানি’ পন্থা অবলম্বন করতে চাইছে। দলের নেতারা বলছেন, এই তিনটি বিষয়ই এখন আদালতে বিচারাধীন, তাই এই নিয়ে মন্তব্য করে আর বিপদ বাড়াতে চাইছে না দল।

[ভোটের আগে ফের বড় ঘোষণার ইঙ্গিত, বাড়তে পারে কৃষকদের আর্থিক সহায়তা]

নাম জানাতে অনিচ্ছুক এক বর্ষীয়ান কংগ্রেস নেতা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাম মন্দির সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়, এ নিয়ে মন্তব্য করে দল বিতর্ক বাড়াতে চাই না। সবরীমালাও একই। এই সংক্রান্ত একাধিক মামলা চলছে আদালতে। তাছাড়া এর সঙ্গে হিন্দুদের আবেগও জড়িয়ে আছে, তাই এনিয়ে মন্তব্য করতে বারণ করা হয়েছে। তার মানে এই নয়, যে একেবারেই এই ইস্যুগুলি এড়িয়ে যাওয়া হবে। তবে, যতটা সম্ভব মন্তব্য এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সম্প্রতি কয়েকটি রাজ্যে নরম হিন্দুত্বের এই তাস সাফল্য এনে দিয়েছে কংগ্রেসকে। তাই রাহুল গান্ধী লোকসভাতেও সেই পথেই হাঁটতে চাইছেন।

The post হিন্দু-বিদ্বেষী মন্তব্য নয়, নেতাদের কড়া নির্দেশ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement