সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের বাথরুমে ছিল রক্তের দাগ৷ ফলত প্রধান শিক্ষিকা ধরেই নেন যে, ছাত্রীদের মধ্যে কেউ কেউ ঋতুমতী৷ আর তা খুঁজে বের করতেই প্রায় ৭০ জন স্কুলছাত্রীর নগ্ন তল্লাশি চালানো হল এক আবাসিক স্কুলে৷
[ শজারু গিলে সাপের গায়ে কাঁটা, ভিডিও দেখলে শিউরে উঠবেন ]
ঘটনা মুজফফরনগরের কস্তুরবা গান্ধী রেসিডেন্সিয়াল স্কুলের৷ জানা যাচ্ছে, স্কুলের প্রিন্সিপালই এই তল্লাশির নির্দেশ দেন৷ এক ছাত্রীর কথায়, “আর কোনও শিক্ষক ধারেকাছে ছিলেন না৷ আমাদের হস্টেল থেকে নিচে নেমে আসতে বলা হয়৷ তারপর প্রিন্সিপাল ম্যাডাম বলেন জামাকাপড় খুলে ফেলতে৷ নাহলে মারধর করা হবেও বলেন৷ আমরা বাচ্চা৷ কী করব? খারাপ লাগলেও করতে হয়েছে৷” আর এক ছাত্রীর কথায়, “আমরা সবাই খুব বিব্রত৷ আমরা চাই ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷”
[ ইসলাম গ্রহণ করলে খুনের মামলা থেকে মিলবে রেহাই, প্রস্তাব সরকারি কৌঁসুলির ]
ছাত্রীদের থেকে এই কথা শুনে অভিযোগ দায়ের করেন ছাত্রীদের মা-বাবারা৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রিন্সিপাল৷ তাঁর দাবি, স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা তাঁকে দেখতে পারেন না৷ সে কারণেই তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে৷ তাঁর দাবি, “আমি খুব কড়া৷ সকলে ঠিকঠাক কাজ করছেন কি না, সে বিষয়ে কড়াকড়ি করি৷ তাই সকলে আমাকে এখান থেকে তাড়াতে চায়৷” সে কারণেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বলে পাল্টা অভিযোগ তাঁর৷
উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী পুরো ঘটনার চরম নিন্দা করেছেন৷ তিনি জানাচ্ছেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷
The post কার ‘পিরিয়ডস’ চলছে, জানতে ৭০ ছাত্রীর নগ্ন তল্লাশি স্কুলেই appeared first on Sangbad Pratidin.
