shono
Advertisement
Himanta Biswa Sarma

'গোমাংস খান', ভোটের আগে উলটো সুর হিমন্তর, 'ভাজপা হঠাও, গোমাতা বাঁচাও', তোপ বিরোধীদের

রাত পোহালেই অসমে বিধানসভা নির্বাচন। এক দফাতেই ভোট হবে রাজ্যের সব আসনে ভোট হবে। তার আগের দিন হঠাৎ ভোলবদল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার!
Published By: Anwesha AdhikaryPosted: 06:42 PM Apr 08, 2026Updated: 06:57 PM Apr 08, 2026

রাত পোহালেই অসমে বিধানসভা নির্বাচন। এক দফাতেই ভোট হবে রাজ্যের সব আসনে ভোট হবে। তার আগের দিন হঠাৎ ভোলবদল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার! দিনকয়েক আগে নির্বাচনী প্রচারে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন, যারা গোমাংস খায় তাঁদের ছেড়ে দেওয়া হবে না। কিন্তু নির্বাচনের কয়েকঘণ্টা আগে হিমন্তের মত, গোমাংস খাওয়া নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর এই মন্তব্য নিয়েও ফের শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত (Himanta Biswa Sarma) বলেন, "মুসলিমরা গোমাংস খান। তাতে কোনও বাধা নেই। অসমে বহু মুসলিম আছেন যাঁরা গোমাংস খেয়ে থাকেন। আমরা তাঁদের বারণ করতে পারি না। শুধু এটাই বলব, আপনারা নিজের ঘরের মধ্যে বসে খান। জনসমক্ষে খাবেন না।" উল্লেখ্য, কয়েকদিন আগে ভোটের প্রচারে গিয়ে এই হিমন্তই বলেছিলেন, যারা গোমাংস খায় তাদের ছেড়ে দেওয়া হবে না। গোমাংস খাওয়আর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্তের মুখে নতুন কথা শুনে আম আদমি পার্টির কটাক্ষ,'গোমাতা আসলে নির্বাচনের অস্ত্র, হিংসা ছড়ানোর হাতিয়ার। একদিকে গোরক্ষার নামে উত্তর ভারতে হত্যালীলা চালাচ্ছে বিজেপি অন্যদিকে তাদের নেতারাই বলছে গোমাংস খাও।'

ভোটের আগের দিন হিমন্তের মুখে নতুন কথা শুনে পালটা দিয়েছেন বিরোধীরা। সপা সুপ্রিমো অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে হিমন্তের মন্তব্য শেয়ার করেছেন। সঙ্গে তাঁর বার্তা, 'ভাজপা হঠাও, গোমাতা বাঁচাও।' উল্লেখ্য, দিনকয়েক আগেই অসম জাতীয় পরিষদের প্রার্থী কুনকি চৌধুরির মায়ের গোমাংস খাওয়ার ভিডিও ঘিরে তোপ দেগেছিলেন হিমন্ত। সাফ জানিয়েছিলেন, "ভোট মিটলেই আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ক্যাটল প্রিজারভেশন আইনে।"

উল্লেখ্য, অসমে প্রকাশ্যে গোমাংস খাওয়া নিষিদ্ধ। দীর্ঘদিন ধরেই নিয়ম ছিল, রাজ্যে গোমাংস বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির সংলগ্ন ৫ কিলোমিটার এলাকাতে গোমাংস ভোজন নিষিদ্ধ ছিল। বছরদুয়েক আগে সেই আইনেই আরও কড়াকড়ি করে হিমন্তের সরকার। নতুন আইন অনুযায়ী, হোটেল এবং রেস্তরাঁতে গোমাংস বিক্রিতে নিষিদ্ধ। এছাড়াও প্রকাশ্যে বা কোনও অনুষ্ঠানে গোমাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই এই নতুন আইন। ভোটের আগে হিমন্তের মুখে নতুন কথা শুনে আম আদমি পার্টির কটাক্ষ,'গোমাতা আসলে নির্বাচনের অস্ত্র, হিংসা ছড়ানোর হাতিয়ার। একদিকে গোরক্ষার নামে উত্তর ভারতে হত্যালীলা চালাচ্ছে বিজেপি অন্যদিকে তাদের নেতারাই বলছে গোমাংস খাও।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement