shono
Advertisement
Hyderabad

নগ্ন হয়ে মন্দিরে প্রবেশ, দেবী মূর্তি চুরি করে নদীতে ঝাঁপ তরুণীর! তারপর…

অভিযোগ, কয়েকদিন আগে তরুণী তাঁর বাড়ির কাছে অবস্থিত দেবী আম্মভারুর মন্দিরে নগ্ন হয়ে প্রবেশ করেন। এরপর তিনি দেবীমূর্তি চুরি করে সামনের একটি পুকুরে ঝাঁপ মারেন।
Published By: Subhodeep MullickPosted: 10:19 AM Jul 19, 2026Updated: 10:19 AM Jul 19, 2026

নগ্ন হয়ে মন্দিরে প্রবেশ। তারপর মূর্তি চুরি করে পুকুরে ঝাঁপ দেওয়ার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাদরাবাদে। মৃত্যু হয়েছে অভিযুক্তের। গোটা ঘটনাটিকে ঘিরে বাড়ছে রহস্য।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম তেজস্বিনী। তিনি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। অভিযোগ, কয়েকদিন আগে তিনি তাঁর বাড়ির কাছে অবস্থিত দেবী আম্মভারুর মন্দিরে নগ্ন হয়ে প্রবেশ করেন। এরপর তিনি দেবীমূর্তি চুরি করে সামনের একটি পুকুরে ঝাঁপ মারেন। গোটা ঘটনায় হলস্থুল পড়ে যায়। লোকজনের চোখ এড়িয়ে কীভাবে মন্দির থেকে তিনি মূর্তিটি চুরি করলেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ডুবুরি এবং উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষ তেজস্বিনীর দেহ উদ্ধার হয়। তবে দেবী মূর্তিটির খোঁজ এখনও মেলেনি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণী আত্মঘাতী হয়েছেন। কিন্তু কী কারণে তিনি এই চরম পদক্ষেপ করলেন, তা এখনও জানা যায়নি। নগ্ন হয়ে কেনই বা মন্দির থেকে মূর্তি চুরি করলেন, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বর্তমানে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। জিজ্ঞাসাবাদ করছেন প্রত্যক্ষদর্শীদেরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement