shono
Advertisement

Breaking News

মাতৃত্বকালীন ছুটিতে ‘নারাজ’, কর্পোরেট কৌশলে চাকরি হারাচ্ছেন মহিলারা

কীভাবে বিপাকে পড়ছেন মহিলারা? The post মাতৃত্বকালীন ছুটিতে ‘নারাজ’, কর্পোরেট কৌশলে চাকরি হারাচ্ছেন মহিলারা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Jul 04, 2018Updated: 08:11 PM Jul 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুবিধা করতে গিয়ে মহিলাদের অসুবিধার মধ্যেই ফেলে দিল সরকার? সাম্প্রতিক ঘটনাবলী অন্তত সেরকম ইঙ্গিতই দিচ্ছে৷ স্বনির্ভর মহিলারাও আর পায়ের নিচে জমি পাচ্ছেন না৷ মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়তেই মহিলাদের চাকরি দেওয়াও কমিয়ে দিয়েছে বিভিন্ন সংস্থা৷ ফলে একরকম বিপাকেই পড়তে হচ্ছে তাঁদের৷

Advertisement

[  অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্তার জেরে মৃত্যু গর্ভস্থ ভ্রূণের, গ্রেপ্তার আইনজীবী ]

এর আগে ১২ সপ্তাহ মাতৃত্বকালীন সবেতন ছুটি পেতেন মহিলারা৷ গতবছর তা বাড়িয়ে ২৬ সপ্তাহ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷ মন্ত্রিসভায় সে বিল পেশ করা হয় ও অনুমোদনও পায়৷ ফলে এবার থেকে সংগঠিত ক্ষেত্রে মহিলা কর্মচারীদের এই সময়সীমা পর্যন্ত ছুটি দিতে বাধ্য থাকবে সংস্থাগুলি৷ কিন্তু এই নিয়ম উলটে বিপাকে ফেলছে মহিলাদের৷ জানা যাচ্ছে, সবেতন ছুটির নিয়ম এড়াতে মহিলাদের নিয়োগের ক্ষেত্রেই অনীহা প্রকাশ করছে বিভিন্ন সংস্থা৷ অর্থাৎ যে সমস্ত মহিলাদের নিয়োগের ক্ষেত্রে এই সম্ভাবনা আসন্নপ্রায়, সেখানে যে কোনও অজুহাতে তাঁদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে৷ এমনকী পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও৷ সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, ১.৮ মিলিয়ন বা ১৮ লক্ষ মহিলা এই ছুটির ফলে উপকৃত হবেন৷ কিন্তু কর্পোরেট এই কৌশলের জন্য প্রায় ১২ মিলিয়ন বা ১ কোটিরও বেশি মহিলার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷

[  ভাষা বাঁচতে এবার সরকারি কাজে বাধ্যতামূলক পাঞ্জাবি, নির্দেশ সিধুর ]

সামাজিক বৈষম্য ঘুচিয়ে এই সময়ে মহিলারা অনেকটাই স্বনির্ভর৷ বিভিন্ন সংস্থায় মহিলাদের নিয়োগের ক্ষেত্রে জোরও দেওয়া হয়৷ সংস্থায় পুরুষ ও মহিলা কর্মীর আনুপাতিক হার ঠিক রাখার দিকেও নজর রাখে কর্তৃপক্ষ৷ কিন্তু ২৬ সপ্তাহ সবেতন ছুটি দিতে নারাজ বহু সংস্থাই৷ কৌশলে তাই বিবাহিত মহিলাদের চাকরি না দেওয়ারই সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাগুলি৷ তার জেরেই এই ক্ষতি হতে পারে৷ যদিও এক্ষেত্রে সরাসরি এই নিয়মকে কখনওই কাঠগড়ায় তোলা হচ্ছে না৷ যে কোনও অজুহাতেই তাঁদের ফেরানো হচ্ছে৷ ফলে সরাসরি অভিযোগ জানানোরও কোনও জায়গা থাকছে না৷ আবার অনেক ক্ষেত্রে পারিবারিক দায়বদ্ধতাকে সামনে এনে তাঁদের প্রমোশনও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ অর্থাৎ যেনতেন প্রকারেণ মহিলাদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে বলেই এই সমীক্ষায় স্পষ্ট৷

The post মাতৃত্বকালীন ছুটিতে ‘নারাজ’, কর্পোরেট কৌশলে চাকরি হারাচ্ছেন মহিলারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement