shono
Advertisement
CJP Protest

‘ককরোচে’ অন্তর্কলহ! দীপকেকে তোপ দল থেকে বরখাস্ত বিজেতার, বললেন, ‘বলির পাঁঠা হয়েছি’

Viral Video: ‘আরশোলা’দের সংসদ অভিযান ঘিরে যখন রণক্ষেত্র দিল্লি, রাজপথে পুলিশের লাঠিচার্জের মুখে আন্দোলনকারীরা, তখন বিজেতার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে প্রাক্তন ‘ককরোচ’ মুখপাত্রকে বার্গার ভক্ষণ করতে দেখা যায় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
Published By: Subhodeep MullickPosted: 03:58 PM Jul 23, 2026Updated: 05:12 PM Jul 23, 2026

ককরোচ জনতা পার্টি (সিজেপি)(CJP Protest)-তে এবার অন্তর্কলহ! দল থেকে বরখাস্ত হয়ে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke) তোপ দাগলেন বিজেতা দাহিয়া (Vijeta Dahiya)। বললেন, “আমাকে বলির পাঁঠা করা হয়েছে।” শুধু তাই নয়, অভিজিৎকে কচুরি, নুডলস ভক্ষণের কথাও মনে করালেন বিজেতা।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তায় বিজেতা বলেন, "সিজেপি থেকে বরখাস্ত হওয়ায় আমি মর্মাহত। বিক্ষোভ চলাকালীন বার্গার খাওয়ার কারণে আমাকে জনসমক্ষে হেনস্তার শিকার হতে হয়েছে। পরবর্তীকালে অভিজিৎ আমাকে ফোন করেন। তখন আমি প্রতিবাদস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ভেবেছিলাম তিনি আমাকে আশ্বস্ত করতে ফোন করেছেন। কিন্তু বাস্তবে তা হয়নি। তিনি আমাকে প্রতিবাদস্থলে আসতে বারণ করে দেন। আমি যখন সিজেপির বিরুদ্ধে ওঠা অপপ্রচারগুলি খণ্ডন করছিলাম। কিন্তু শেষে আমাকেই আমার দলের সদস্যরা আমাকে বলির পাঁঠা বানিয়ে দিল। গোটা ঘটনায় আমি হতাশ।" তিনি আরও বলেন, "সিজেপির পক্ষে আমি জোরাল অবস্থান নিয়েছিলাম। যদি আমার বার্গার খাওয়া সমস্যা হয়ে থাকে, তাহলে অভিজিৎ কচুরি খেয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তখন আমি তাঁর পাশে দাঁড়িয়েছিলাম। এছড়াও বিভিন্ন বিষয়ে আমি ককরোচ প্রতিষ্ঠাতাকে সমর্থন করেছিলাম। কিন্তু তাঁদের পদক্ষেপে আমি হতাশ।"

‘আরশোলা’দের সংসদ অভিযান ঘিরে যখন রণক্ষেত্র দিল্লি, রাজপথে পুলিশের লাঠিচার্জের মুখে আন্দোলনকারীরা, তখন বিজেতার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে প্রাক্তন ‘ককরোচ’ মুখপাত্রকে বার্গার ভক্ষণ করতে দেখা যায় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তারপরই বিতর্ক চরমে ওঠে। কড়া পদক্ষেপ করে সিজেপি। সিজেপির মুখপাত্র এবং সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিজেতাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement