shono
Advertisement
Meghalaya Honeymoon Murder Case

'আত্মসমর্পণ করুন নইলে...', হানিমুনে গিয়ে স্বামীকে খুনে অভিযুক্ত সোনমকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

২০২৫ সালের মে মাসে মেঘালয়ে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত সোনম। ঘটনার নৃশংসতায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল।
Published By: Kishore GhoshPosted: 04:49 PM Jul 21, 2026Updated: 06:30 PM Jul 21, 2026

'আত্মসমর্পণ করুন, নইলে জামিন বাতিলের নির্দেশ দেবো।' হানিমুনে গিয়ে সদ্য বিবাহিত স্বামীকে খুনে (Meghalaya Honeymoon Murder Case) অভিযুক্ত সোনম রঘুবংশীকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ২০২৫ সালের মে মাসে মেঘালয়ে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত সোনম। ঘটনার নৃশংসতায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বর্তমানে তিনি এই মামলায় জামিনে মুক্ত। যদিও মঙ্গলবার সুপ্রিম নির্দেশিকার পর উপায়হীন ভাবে কারাগারে ফিরতে হবে তরুণীকে।

Advertisement

মঙ্গলবার রাজা রঘুবংশী হত্যা মামলার শুনানি হয় বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চে। মেঘালয় হাই কোর্ট সোনমকে জামিনে মুক্তি দেয়। ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে মেঘালয় পুলিশ। এদিন শুনানিতে শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আদালতের সাক্ষ্যগ্রহণের সময় সোনমকে আত্মসমর্পণ করতেই হবে। এই পরিপ্রেক্ষিতেই তাঁর জামিনের বিষয়টি দেখা হবে।

দুই বিচারপতির বেঞ্চের বক্তব্য, "দু'টি বিকল্প আছে। হয় মামলার প্রকৃতি অনুযায়ী (জামিন বাতিলের) নির্দেশ দেবো, অথবা সাক্ষীদের জেরা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে আপনার আত্মসমর্পণের আদেশ জারি করব। আমরা আপনাকে চমকে দিতে চাই না। দ্বিতীয় বিকল্পটি আপনার জন্য ভালো হতে পারে। (হাই কোর্টের) প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে ফিরে আসুন।" দুই বিচারপতি বলেন, এই নিয়ে আর বাদানুবাদের প্রয়োজন আছে বলে মনে করি না। সোনমের উদ্দেশে আরও বলা হয়েছে, আপনাকে একটি ঠিকঠাক অবস্থান নিতে হবে। উল্লেখ্য, ৩ জুলাই মেঘালয় পুলিশের আবেদন খারিজ করে সোনমের জামিন বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এবারে তা হল না।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা সোনম রঘুবংশীকে গত বছর জুন মাসে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, স্বামী রাজা রঘুবংশীকে খুনের ষড়যন্ত্রে তিনি জড়িত। তদন্তকারীদের দাবি, আর্থিক লাভের উদ্দেশ্যে ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। গত বছরের ২৩ মে মেঘালয়ের সোহরা এলাকায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন নবদম্পতি রাজা ও সোনম রঘুবংশী। দীর্ঘ তল্লাশির পর ২ জুন একটি গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। এরপরই তদন্তে সামনে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। প্রথম গা ঢাকা দিলেও পুলিশের জালে ধরা পড়েন সোনম-সহ একাধিক অভিযুক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement