প্যান কার্ড তৈরির নিয়মে আসছে বড় বদল। এতদিন শুধুমাত্র আধার কার্ড থাকলেই তৈরি করা যেত প্যান। কিন্তু আর তা হবে না। ১ এপ্রিল থেকে প্যান কার্ড তৈরিতে লাগবে আরও একাধিক নথি।
প্যান কার্ড (PAN Card) হল আয়কর বিভাগ কর্তৃক প্রদত্ত একটি আইডি। যা যাবতীয় আর্থিক লেনদেন, কর জমা দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া-সহ একাধিক কাজে লাগে। এটি একটি বৈধ পরিচয়পত্রও। স্বাভাবিকভাবেই বয়স আঠারোর গণ্ডি পেরলেই সকলে প্যান কার্ডের জন্য আবেদন করেন। এতদিন শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাতে মিলত প্যান। জানা যাচ্ছে, ১ এপ্রিল থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে লাগবে, জন্মের শংসাপত্র, ভোটার আইডি, দশম শ্রেণির মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামার মতো নথি।
-
জন্মের শংসাপত্র
-
ভোটার আইডি
-
দশম শ্রেণির মার্কশিট
-
ড্রাইভিং লাইসেন্স
-
পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামা
এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, এবার থেকে আধার কার্ডে যা নাম রয়েছে ঠিক সেটাই থাকবে প্যান কার্ডেও। অর্থাৎ কোনও শব্দ যুক্ত বা বাদ দেওয়া যাবে না। আধার কার্ডে যদি নামের ভুল থাকে, প্যানেও তা-ই আসবে। তাই এবার প্যান তৈরি করার আগে আধারে কোনও সমস্যা থাকলে তা ঠিক করতে হবে। শোনা যাচ্ছে, আর্থিক লেনদেনের নিয়মেও হতে পারে বদল। যদিও তা এখনও নিশ্চিত নয়।
