shono
Advertisement

Breaking News

lockdown over fuel crisis

জ্বালানি সংকটের জেরে দেশজুড়ে লকডাউন? মোদির বৈঠকের আগেই বড় ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

গৃহস্থ গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রল পাম্পেও তেল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ছে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:08 AM Mar 27, 2026Updated: 11:28 AM Mar 27, 2026

জ্বালানি সংকটের জেরে দেশজুড়ে আবারও লাগু হবে লকডাউন! আমজনতার মনে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, লকডাউনের যা খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। কেন্দ্র মোটেই লকডাউনের মতো কড়াকড়ি করার কথা ভাবছে না। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং তার জেরে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠক ঘিরেই লকডাউনের জল্পনা আরও বাড়ছে।

Advertisement

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। গৃহস্থ গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রল পাম্পেও তেল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ছে। যদিও কেন্দ্রের মতে, জ্বালানি সংকটের যাবতীয় খবর ভুয়ো। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সমস্ত পেট্রল পাম্পের পরিষেবা যথাযথ চলছে। আপাতত ৬০ দিন প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তারপরেও জ্বালানি ভাণ্ডার পূর্ণ রাখতে নানা বিকল্পের ব্যবস্থাও করা হয়েছে।

কেন্দ্র জানিয়েছিল, হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানি করছে ভারত। আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে কেনা হচ্ছে অশোধিত তেল। যুদ্ধের আগে থেকেই পর্যাপ্ত জ্বালানি মজুতের প্রক্রিয়া শুরু হয়েছে দেশের শোধনাগারগুলিতে।

এহেন পরিস্থিতিতে মুখ খুললেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী স্বয়ং। আমজনতাকে আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, এখনই লকডাউনের মতো কড়াকড়ির পথে হাঁটবে না কেন্দ্র। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'লকডাউন লাগু হবে, এমন গুজব ছড়াচ্ছে বহু জাগায়। কিন্তু এই তথ্য একেবারে ভুয়ো। আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, ভারত সরকার মোটেই লকডাউন চালু করার কথা ভাবছে না।' তিনি জানিয়েছেন, গোটা বিশ্বে অস্থিরতা থাকলেও ভারত বারবার সেটা সামাল দিতে পেরেছে।

বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছিল, হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানি করছে ভারত। আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে কেনা হচ্ছে অশোধিত তেল। যুদ্ধের আগে থেকেই পর্যাপ্ত জ্বালানি মজুতের প্রক্রিয়া শুরু হয়েছে দেশের শোধনাগারগুলিতে। এই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভারত প্রস্তুত। দেশের প্রত্যেকটি মানুষ যেন সমস্ত সম্পদ পেতে পারেন, সেটা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement