shono
Advertisement

Breaking News

Terrorist

ভারতে নাশকতার ছক বানচাল, আইসিস-আল কায়দা যোগে দিল্লি-অন্ধ্রপ্রদেশে গ্রেপ্তার ১২

জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনী অভিযান চালায় দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে, উত্তরে রাজস্থান এবং দিল্লিতে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
Published By: Kishore GhoshPosted: 10:21 AM Mar 27, 2026Updated: 11:27 AM Mar 27, 2026

ভারতে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। দূর থেকে এই ষড়যন্ত্র চালাচ্ছিল আইএস, আল কায়দার মতো ভয়ংকর জঙ্গি গোষ্ঠীগুলি। একাধিক রাজ্যে অভিযান চালিয়ে ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনী অভিযান চালায় দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, এবং দিল্লিতে। যদিও অভিযুক্তদের মধ্যে কর্নাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছে।  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গেমিং অ্যাপের মাধ্যমে আল কায়দা এবং আইসিসের মতো জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে পরিচিত হয় ১২ জন অভিযুক্ত। পরে ওই জঙ্গি গোষ্ঠীগুলির সক্রিয় সদস্য হয় তাঁরা। আইসিসের সহযোগী গোষ্ঠী ‘বেনেক্স কম’-এর সঙ্গে তাঁদের যোগসাজশ ছিল বলে অভিযোগ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সামাজিকমাধ্যমের পোস্টে জাতীয় পতাকার বদলে আইসিসের পতাকা ব্যবহার করেন অভিযুক্তরা। জাতীয় পতাকা পোড়ায় তাঁরা। একাধিক পোস্টে আইসিসের প্রশংসা করেছে। ভারতকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার পক্ষেও কথা বলে। পাশাপাশি জাতীয় সঙ্গীত নিয়ে উপহাস করে। তদন্তকারীদের আরও দাবি, গ্রেপ্তার হওয়া ১২ জনকে সন্ত্রাসবাদী প্রশিক্ষণের জন্য এক মাসের জন্য পাকিস্তান ও আফগানিস্থানের পাঠানোর পরিকল্পনা ছিল জঙ্গিগোষ্ঠীগুলির। এর পর ভারতে ফিরিয়ে তাঁদের দিয়ে নাশকতার ছক ছিল।

দিল্লি ও অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের মহম্মদ রহমতুল্লাহ শরীফ, মির্জা সোহেল বেগ এবং মহম্মদ দানিশ, বিহারের শাদমান দিলকুশ এবং আজমানউল্লাহ খান, দিল্লির রোহিণীর বাসিন্দা লাকি আহমেদ, মীর আসিফ আলি (পশ্চিমবঙ্গ), জিশান (রাজস্থান), আবদুল সালাম (কর্নাটক), শাহরুখ খান এবং শিয়াক পিয়াজ উর রহমান (মহারাষ্ট্র) এবং তেলেঙ্গানার সাইদা বেগমকে আল কায়দা ও আইসিস যোগে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement