shono
Advertisement
PM Modi

বন্ধ হরমুজে উদ্বিগ্ন বিশ্ব, ট্রাম্পের পর এবার মোদির সঙ্গে ফোনে কথা ম্যাক্রোঁর

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হল দুই রাষ্ট্রপ্রধানের। বন্ধু ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের কথা বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি।
Published By: Amit Kumar DasPosted: 09:10 PM Apr 16, 2026Updated: 09:10 PM Apr 16, 2026

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তালা পড়েছে হরমুজ। বিশ্বের জ্বালানি ধমনী বন্ধ হওয়ায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। গুরুতর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হল দুই রাষ্ট্রপ্রধানের। বন্ধু ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের কথা বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার এই ইস্যুতে মোদির সঙ্গে কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

Advertisement

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ফোন করেছিলেন। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে এবং সেখানে যাতে নিরাপদে নৌচলাচল করতে পারে সে বিষয়ে একমত হয়েছি। এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা যাতে বজায় থাকে সেই লক্ষ্যে আমরা আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখব।'

মোদি লেখেন, 'আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে এবং সেখানে যাতে নিরাপদে নৌচলাচল করতে পারে সে বিষয়ে একমত হয়েছি।'

উল্লেখ্য, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানকে 'ভাতে মারতে' তাদের বন্দরগুলি অবরোধের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী যাতে সকলের জন্য উন্মুক্ত হয় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। এদিকে হরমুজেও তালা ঝুলিয়ে রেখেছে ইরান। সব মিলিয়ে স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহ।

এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। আবেদন জানিয়েছেন পুনরায় আলোচনা শুরু হোক এবং হরমুজ মুক্ত হোক। যাবতীয় সমস্যা কাটিয়ে আলোচনার মাধ্যমে যাতে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরে তার জন্য অনুরোধ জানান। শুধু তাই নয়, লেবানন ও ইজরায়েলের সংঘাত যাতে বন্ধ হয় এবং যুদ্ধবিরতিতে এই ইস্যুও অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তিনি। চরম অচলাবস্থার মাঝেই এবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ম্যাক্রোঁ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement